কিঞ্চিত তথ্যঃ সাইটটি বানিয়েছিল এক তুর্কী সফটওয়ার ইঞ্জিনিয়ার, ব্যাটা আবার গুগলেই কাজ করত। একটা লম্বা সময় পর্যন্ত অর্কুট নিজস্ব কমিউনিটি ছিল, পরে যথারীতি গুগল গিলে ফেলেছে। এখন জিমেইলের সাথেই সার্ভিস হিসাবে অর্কুট একাউন্ট থাকে। আশ্চর্যজনকভাবে, ব্রাজিলিয়ানদের মহা উৎপাত এই কমিউনিটিতে, এখনো প্রায় ৬০% ব্যাবহারকারী তারাই। তাই অর্কুটের স্প্যামগুলোও পর্তুগীজে হয় বেশিরভাগ সময়েই। পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে মনে হয় চীনের ব্যবহারকারী বেশ কম, ইরানীদের অবস্থান লক্ষ্য করার মত। বাংলাদেশীদের কমিউনিটি আমার কাছে বেশ ভাল মানের বলে মনে হয়েছে। বাংলাদেশ ও ঢাকা নামের কমিউনিটি দুটি আমাদের প্রিয় রাগিব ভাই মডারেট করেন।
একসময় একটা কমিউনিটি খুলেছিলাম বইমেলার উপরে, উদ্দেশ্য ছিল যে, চেনাজানা মানুষজনকে আমার সাইটের প্যাচাল নিয়ে রেগুলার ঘ্যানঘ্যান করে বিরক্ত করব। অল্প দু-চার দশজন ছাড়া তেমন কাউরে পাইনি। তাই এইখানে এসে সবাইরে নিয়ে হাউকাউ করি।
যাই হোক, ওই দুনিয়াতে এখানকার কেউ যদি থাকেন তবে আপনার জন্যও আমন্ত্রণ রইল কন্ট্রিবিউট করার জন্য।
!@@!564188 !@@!564189
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




