somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার থেকে বেরিয়ে এসে একদিন

১৯ শে মার্চ, ২০০৭ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধযুগে ফিরে গেছিলাম, না মানে মনে হয় প্রস্তরযুগে চলে গেছিলাম। নাকি তারো পেছনে, একদিনের জন্য। এখন লিঙ্কটা পাচ্ছি না, তবে কিছুদিন আগেই পৃথিবীর বড় শহরগুলোর মাঝে, লন্ডন প্রথম হয়েছিল, ইন্টারনেট ব্যাবহারের জন্য সবচেয়ে বিপজ্জনক শহর হিসাবে। সে দুঃখ পরে জানাবো, তবে বেশ সহজলভ্য এবং দ্রুতগতির ইন্টারনেট দিয়ে এই শহরটা এখনো আমাকে বিভূঁইয়ে আটকে রেখেছে। এখানকার এডিএসএল (ফোনের লাইনের মাধ্যমে ফোনকে ভ্যাজাল না করেই ইন্টারনেট) এর মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যাবহার করি। গত দুই বছর ধরে একই কোম্পানীর লাইন ব্যাবহার করছি, কোন ঝামেলা করেনি, হটাৎ করে গতকাল দুপুর থেকে ইন্টারনেট নাইক্কা। নাই মানে একেবারেই নাই, ফোনের লাইন ঠিক আছে, মোডেমে অসুবিধা নাই, তার টার সব চেক করেও দেখি উন্নতির কোন লক্ষণ নাই। লাইন যেহেতু বাড়িওয়ালার নামে, তাই আইএসপিকেও ফোন করে লাভ নাই, আর মনে করলাম একদিন নিজে চেষ্টা করে দেখি। তাই যখন মাঝরাতের কাছাকাছি হয়ে গেল তখন বুঝলাম কি বিশাল ফ্যাসাদে আছি। সময় কাটানোর কোন উপায় নাই, আর হাজার হাজার মহা জরুরী ইমেইলের কথা মনে পড়া শুরু হল। লন্ডনে গভীর রাত, তাই ভাবলাম বিদেশে আত্মীয়স্বজনকে ফোন করি, সেখানেও দেখি সব ফোননম্বর অনলাইনে সেভ করা আছে। শেষে রাগে দুঃখে গোঁসা করে গভীর রাত পর্যন্ত বসে থাকলাম। এক দিনের ঠ্যালায় প্রায় শয্যাশায়ী হবার অবস্থা। আজকে সারাদিন বাইরে বাইরে কাটালাম, যারা আমাকে দাওয়াত দিয়েও খোঁজ পায়না, তাদের ওখানে গিয়ে বিরাট খোশগল্প লাগালাম, অবশ্যই কীবোর্ড আর মাউস আমার দখলে রেখে। রাত প্রায় দশটার সময় ফেরত আসলাম। অবশেষে শান্তি, সকালে ব্রিটিশ টেলিকমের কাছে ঘ্যানঘ্যান করার ফল পেলাম। রুটারের ভিতরে গিয়ে দেখি মহারাজ স্ট্যাটাস দেখাচ্ছেন কানেক্টেড। মেশিন রিস্টার্ট দিতেই, অনলাইনে স্বাগতম।

যেই একদিন পৃথিবী থেকে দূরে ছিলাম, তাতে অনেক কিছুই দেখি পালটে গেছে। দুটো খবর দেখলাম, বাংলাদেশের আনন্দের জোয়ারের সাথে সাথে কষ্টকর। এক হল বব উলমারের হটাত মৃত্যু। ক্রিকেটে আধুনিকতার অন্যতম জনক মনে হয় এই হতাশার দূর্বিষহ ধাক্কা কোনভাবেই সামলাতে পারেননি, তবে অকর্মণ্য বার্ধ্যকের চেয়ে হয়ত ৫৮ বছরের তরুণের মৃত্যুই হয়ত তার কাছে শ্রেয় ছিল। দ্বিতীয়টি হল ইনজামামের একদিনের খেলা থেকে অবসর। আমার দেখা অসাধারণ খেলোয়াড়দের মধ্যে একজনের পেশাদারী জীবন থেকে মৃত্যুঘন্টার প্রথম করাঘাত। অত্যান্ত অনির্ভরশীল প্রতিভাবান দলটির হাতেগোণা যে কয়জন খুঁটি গেড়ে সবসময় ভাল খেলা উপহার দিয়েছেন, তাদের মাঝে ইনজামামের মত তেমন কেউ মনে হয় আর নাই। শিশু খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে অভিষেক, আর রাজকীয় ক্যারিয়ারের এরকম সমাপ্তি হয়ত প্রাপ্য ছিল না। তবে সাধারণ নোংরামী আর রাজনীতি থেকে দূরে থাকা, মাস্টারক্লাস এই ব্যাটসম্যানের খেলা আমরা অনেকেই মিস করব। তবে আমাদের বিজয়ের গৌরবদীপ্ত পতাকার পাশে পাকপরাজয়ের খবর আমাদের সাফল্যের ষোলকলা পূর্ণ করে দিল। এখন বারমুডারে ইন্ডিয়া যেই ছ্যাচা দিল, তাতে মনে হয় শ্রীলঙ্কা ইন্ডিয়ারে একটা ধাক্কা না দিতে পারলে আমাদের কপালে সমস্যা আছেঃ(
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×