somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে আপগ্রেড হব?

২৬ শে মার্চ, ২০০৭ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এখন দুই সূর, একটা হল জোর যার মুল্লুক তার আর আরেকটা হল যেখানে পয়সা সেখানে ব্যাবসা। প্রথম গ্রুপে হল অস্ট্রেলিয়া বা ইউরোপের ছোট দেশগুলো যাদের জনসংখ্যা বা আয়তনে আহামরি কিছু না হলেও অর্থনৈতিক বা বানিজ্যিক বা সামরিক ক্ষমতার কারণে সারা পৃথিবী তাদের সমঝে চলে। আর দ্বিতীয় গ্রুপে আছে চীন বা ভারতের মত মহীরুহ জনগোষ্ঠী, যেখানে সহজ সূত্র চলে যে যত মানুষ তত পয়সা। তাই ইউরোপ আর আমেরিকার বীভৎস রকমের বিশাল প্রতিষ্ঠানগুলো একে অন্যের সাথে প্রতিযোগিতা করে কিভাবে ঐ দেশগুলোতে ঢুকা যায়। আর চীনে যখন ইন্টারনেটকে গলা টিপে মারার হুকুম হল, তখন আমেরিকার সব বড়বড় কোম্পানীগুলো ছুটে আসল হার্ডওয়্যার আর সফটওয়্যার নিয়ে। আর যারা প্রথম চান্সে সুযোগ নিতে পারেনি তারা সবাই বড় গলায় সমর্থন দিল, যেন ওদের সময় আসলে ঝামেলা না হয়।



আমাদের অবস্থা হল মোটামুটি কোনটাই না। সুদীর্ঘকাল তলাবিহীন ঝুড়ি হিসাবে বদনাম শুনতে শুনতে প্রবাসী আর গার্মেন্টসের কল্যাণে কিছুটা তলায় মাটি পেয়েছি, কিন্তু আজকাল দেখা যাচ্ছে সেই মাটির অনেকটুকুই আমাদের ভাই, আঙ্কেলরা এদিক সেদিক সরিয়ে ফেলেছেনঃ( এই সময়ে ডিজিটাল যুগ এসে আবার পৃথিবীর ছকটাকে এলোমেলো করে ফেলল। মিশোর অসাধারণ হাতের কারুকাজ পেজফ্লেক্স তৈরি করে ফেলল, কিন্তু ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর পূনের কাঁধে ভর দিয়ে প্রতিবেশীদের স্টক অলরেডী ন্যাসডাকের এক্সচেঞ্জে। গুগলের ম্যাপ খুললেই পৃথিবীর সপ্তম বৃহত্তম জনসংখ্যার দেশটিকে এমন সাদামাটা দেখতে একদম জঘন্যরকমের কুৎসিত লাগে। ভারতের পশ্চিমের এই ছোট শহরটিতে কিছু সময় কাটিয়েছিলাম। যখন দেখলাম চট্টগ্রামের চেয়ে ছোট এই শহরটির কানাগল্লি চিপাগল্লি পর্যন্ত যখন নিখুঁত ম্যাপিং হয়ে গেছে, তখন একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার থাকে না।

দেশে কি কেউ জানেন নাকি গুগল ডট কম বিডি ম্যাপিং এর উপর কোন কাজ করছে কিনা। আর বিদেশে কেউ থাকলেও আওয়াজ দিয়েন। সমান সমান জুম লেভেল রেখে ঢাকা আর পূনা এই দুই শহরের ম্যাপ দিলাম। আছে কোন সমাধান কারো কাছে?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ ভোর ৪:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×