somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্নব(পাগল ছেলে) ও অর্না(রহস্যময়ী নারী) -এর শেষ যোগাযোগ

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরে ভাবছি অর্নব আর অর্নার লাস্ট আপডেট দিব। সময়ের অভাবে লেখা হচ্ছিল না। আগের পোষ্টে সবাই বলেছিল লেখা একটু বিস্তারিত দিতে। যাক আজকে একটু সময় পেলাম। যদি কেউ আগের দুইটি লেখা না পড়ে থাকেন তবে ১ম পার্ট একটি অসমাপ্ত প্রেমের গল্প (অধিকাংশ সত্য বাকিটা কল্পনা) ও ২য় পার্ট অতপর অর্নবের সাথে অর্নার একদিন নিজ দায়িত্বে পড়ে নিবেন। তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে। এখন শুরুই করে দেই।
অর্নার সাথে অর্নবের শেষ দেখা হয়েছে পহেলা বৈশাখের আগের দিন বিকাল ৪ টায়। এটাই মনে হয় তাদের সামনা-সামনি শেষ দেখা। অর্না থাকে তার নিজের শহরে। অনেকেই তার পরিচিত। তাই সে প্রথমে অর্নবকে আসতে বলে একটা পাবলিক পাঠাগারে। অর্নব একটু দেরি করে এসেছিল। এসে দেখে ওখানে কথা বলার কোনো অবস্থা নাই। যেহেতু পাঠাগার তাই কথা না বলার অবস্থা থাকাই স্বাভাবিক। একটা কথা তো বলাই হয়নি হঠাৎ কেন তাদের এই দেখা। দেখা করার আগের দিন রাতে তাদের মধ্যে একতরফা ঝগড়া হয়েছিল। একতরফা বলার কারণ হল অর্না শুধু শুধুই ঝগড়া করছে আর অর্নব তা শুনে গেছে। আচ্ছা তারপর, অর্নব পাঠাগার থেকে বেরিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগল। তারপর তারা গেল সেই চিরচেনা হসপিটালে। সেখানে দুঘন্টা তাদের মধ্যে কথা হল। বিভিন্ন পুরানো স্মৃতিচারণ হচ্ছিল তাদের মধ্যে। তবে শেষে অর্না যেটা বলেছিল তা হল সে আর তার সাথে যোগাযোগ করবে না। ওই দিন দেখা করে এসে অর্নব গিয়েছিল চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানে। কিছু বাউল গান শুনছিল আর ভাবছিল এ অর্নার জন্য সে জীবনে কি পেয়েছে। মেন্টাল হাসপাতালে কয়েক মাসের অবস্থান, বন্ধুদের থেকে বন্ধ যোগাযোগ, ঘৃ্নার ঝুড়ি, না পাওয়ার কষ্ট। তবুও চেয়েছিল তাকে আগলে বেচে থাকতে। পরের দিন পহেলা বৈশাখ। সে তাকে অনুরোধ করেছিল ওই দিন একটি বার অন্তত তার সামনে আসতে, সে শুধু দেখতে চায় পহেলা বৈশাখে লাল শাড়িতে তাকে কেমন দেখায়। কিন্তু অর্না তার অনুরোধ রাখে নি। যখন অর্নব সকালে ফোন করে জানতে চায় সে আসবে কিনা অর্না তাকে উল্টা বকা দেয়। অর্নব বুঝতে পারে তার জীবনের গন্তব্য। ওই দিন বিকেলে অর্নব অর্নাকে massage করে “bye forever.i ll not harm u.valo theko” অর্নব এখন চায় তার নিজের জীবন সাজাতে। অনেক ভুল করেছে সে অর্নাকে ভালবেসে। তবুও তাতে তার কোনো আক্ষেপ নেই। একটা গান শুধু সারাদিন শুনে, অটোগ্রাফ সিনেমার গান “আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি”। তার পছন্দের লাইন “যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন”। আসলেই অর্নাকে পেলে নষ্টই হতো তার জীবন। একটা ছোট-খাটো চাকরির জন্য অর্নব চেষ্টা করে যাচ্ছে। শুধু খেয়ে পড়ে বাচতে পারলেই হবে। দেখা যাক সে কতটুকু সফল হলে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর অর্না, শুনেছি সে তার স্বামী, বাচ্চাকে নিয়ে বিদেশে চলে যাবে। তাদের জন্যও দোয়া করবেন। অর্নব চায় অর্না যেন সুখি থাকে, ভাল থাকে।

পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×