দাদার তরে
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাদার তরেই মরতে পারি
করতে পারি সব কিছু,
স্বাধীন দেশের উচ্চ মাথা
দাদার কাছেই হয় নীচু।
বি এস এফের চাকরী বোরিং
বিনোদন ও কম ভীষণ,
তাইতো তারা করছে নিছক
মজা পাওয়ার এই মিশন।
গুলি চালাক, ঝুলিয়ে রাখুক
মারুক, ধরুক, নিক ফাঁপড়,
ন্যাংটো করুক, পিটিয়ে মারুক
কিংবা খুলে নিক কাপড়।
দিক ফারাক্কা, নিক ট্রানজিট,
কিংবা বানাক টিপাইমুখ,
যতই দেব দাদার তরে
ততই আমার বেদম সুখ।
হিন্দি শেখান, সভ্য বানান
ধন-সম্পদ সবই নিন,
বাংলা মায়ের আর কি দিলে
শুধানো যাবে দাদার ঋণ?
বিপন্ন আজ মানবতা
বিবস্ত্র আজ বাংলাদেশ,
এই কি রে তোর কপাললিখন
হায়রে আমার প্রিয় স্বদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন