somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি নাগরিক রোবট সোফিয়া

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভদ্রমহিলার নাম সোফি না সোফিয়া আমার জানা নেই। সৌদি আরবের নাগরিক। সম্ভবত উনি মুসলিম। যেহেতু সৌদি নাগরিক। সমস্যাটা হলো উনি একটি রোবট। আসছে ৬ই ডিসেম্বর বাংলাদেশ আসছেন। চাইলে আপনি গিয়ে কুশলাদিও বিনিময় করে নিতে পারেন। দেখার বিষয় হলো সৌদি এই নাগরিক হিজাব পড়বেন কিনা ? কারণ যে কোনো সৌদি নারীর জন্য হিজাব পড়া বাধ্যতামুলুক। খুব বেশি ভাবতে গেলে তালগোল পাকিয়ে যেতে পারে। কারণ চিরচেনা সৌদি আরবের নাগরিকদের সাথে এই রোবট ভদ্রমহিলার বেশ পার্থ্যক্য থাকতে পারে ।দিনদিন সবকিছু বেশ তালগোল পাকিয়ে যাচ্ছে। ছোটবেলার হুজুরদের ওয়াজের কোনো কিছুই যেন মানতে চাইছে না কেও। আর বড় গলায় বলার কেও নেই। রোবটটি যেহেতু মাসুদ বিন সৌদের বংশধর সৃষ্টিকর্তাই জানেন এর শেষ কোথায় হবে ?

সম্ভবত সৌদি রোবটের হিজাব না পড়লেও চলবে। চালাক সৌদিরা চালাকি করে রোবটটির চুল ছেটে দিয়েছে। যেহেতু চুল নেই তাই হিজাবের এরও ফতোয়া নেই। অসাধারণ বুদ্ধি মত্তার পরিচয় দিলো সৌদিরা। কি অসাধারণ।

প্রযুক্তির অনেক যুক্তি। ঠিকই একটা না একটা যুক্তি বের হয়ে আসবে আমাদের আই সি টি দপ্তর থেকে। তবে সমস্যাটা হবে সোফিয়ার ভাষা নিয়ে । কারণ আমি যদ্দুর জানি সোফিয়া ইংলিশ বোজে বেশ ভালো। আর এই ইংরেজি সেই ইংরেজি না। কঠিন সাহেবি ইংরেজি ।আপনি যদি এইচ কে হেইচ উচ্চরণ না করেন সোফিয়া বুজতে পারবে না। আমার মনে হয় সোফিয়ার সাথে কথা বলার আগে ছোট খাটো একটা ইংরেজি শিক্ষার কোর্স করে নেয়া যেতে পারে। টিভিতে দেখলাম নর্থ সাউথ বিশ্ববিদ্দ্যালয়ের একজন ছাত্র সোফিয়াকে "হার" মানে স্ত্রীলিঙ্গ বলতে বলছে। কারণ যেহেতু সোফিয়া নারী তাই কোনো ভাবেই যেন এই রোবটটিকে "ইট" বা ইহা বলা না হয়। ইয়াকেই বলে পরম করুনাময়ের চরম আলামত।

আলামত বেশ ভালো। ঘরে ঘরে রোবট থাকবে। সৌদি কোর্মা খেজুরের মতো একসময় সৌদি আরব থেকে আমাদের রোবট পাঠাবে। আমরা আরবিতে কথা বলবো ওই রোবটের সাথে। সহি হাদিসও হয়তো শিখিয়ে দিতে পারেন এই রোবট । আরব দেশের রোবট বলে কথা। লন্ডন আমেরিকায় রোবটরা আমাদের মতো মানুষের চাকরি খেয়ে ফেলছে। তবে সৌদি এই রোবট গুলু হুজুরদের চাকরি খাবে এটা নিশ্চিত। দেখা যাবে কোন এক সময় সৌদি থেকে কেও হুজুর রোবট নিয়ে আসবে দেশে। বাকিটা আসলেই চিন্তার বিষয়।

আমার ধারণা যদি সুযোগ থাকতো তবে সোফিয়াকে আমাদের দেশের টিভি চ্যানেল গুলু মাঝ রাতের টক্ শোতে নিয়ে আসতো। সবচেয়ে বেশি টি আর পি পাওয়া যেত। যাই হোক আমি সোফিয়ার বিপক্ষে না। কিন্তু সমস্যা হলো সোফিয়ার নাগরিকত্ত্ব নিয়ে আর তার বাংলাদেশের ভিসা নিয়ে। যেহেতু সোফিয়া সৌদি আরবের নাগরিক। তার বাংলাদেশে আসতে হলে অবশ্যই ভিসা করতে হবে। ৬ই ডিসেম্বর যদি সোফিয়া বাংলাদেশ ভিসা ছাড়া আসে তবে তা হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যর্থতা। তথা জাতির । সৌদি আরব যদি একটা রোবটকে নাগরিকত্ব দিয়ে এতো সাড়া ফেলে দিতে পারে আমরা ওই পাসপোর্টে ভিসা দিয়ে আরো বেশি নাড়া দিতে পারি।

আসুন নাড়তে থাকি।

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×