somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কটলারী হাদিস ও সহি ভুল

২৪ শে জুন, ২০১৯ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমার আর আমার স্ত্রীর আলোচনার বিষয়বস্তু ধর্ম কর্ম । ধর্ম নিয়ে আলোচনার কর্মযজ্ঞটা বেশ ব্যাপক। দ্বিতীয় সপ্তাহে মাসের প্রায় সব খরচা একসাথে।বাচ্চার স্কুলের ফিস , ক্রেডিট কার্ড বিল অনেক কিছু । অজ্ঞতা ধর্মের দোহাই দিয়ে কর্মকে শান্ত রাখার চেষ্টা । আলোচনার বিষয়গুলো বেশ হাইপোথেটিকাল । যেমন জিন কি খায়? কিভাবে মারা যায় এই জাতীয়। এই জাতীয় আলোচনার ফল বেশ ভালো । ক্রেডিট কার্ড এর বিল এর ব্যাপারটা ভুলে থাকা যায় ।

গেলো মাসে আমাদের আলোচনার বিষয় ছিল আদম আর হাওয়া নিয়ে । ছোটবেলা থেকে শুনে আসছি বিবি হাওয়ার ভুলের কারণে আমরা নাকি এই পৃথিবীতে । নাইলে ব্যাপক আনন্দে বেহেস্থে দিন কাটিয়ে দিতে পারতাম । কিন্তু সমস্যা হলো ছোটবেলার বড় হুজুররাই বলতেন আল্লাহ নাকি আদম (আ : ) সৃষ্টির পর ফেরেস্তাহদের বলেছিলেন আদমকে দুনিয়াতে পাঠাবেন । তখন অনেক ফেরেশতা বলেছিলেন আদম দুনিয়াতে গিয়ে জিনদের মতো মারামারি করতে পারে । কোরান অনেকটা এই রকমই বলে । এখন প্রশ্ন হলো আল্লাহ যদি আগে থেকেই ফেরেস্তাদের বলে থাকেন আদম এর বংশধররা পৃথিবীতে থাঁকবে তাহলে হাওয়ার দোষ কিভাবে হলো ? ব্যাপারটা বেশ হাইপোথেটিকাল । মাথা নষ্ট করে দেবার মতো ।

ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কটলারী এক হাদিস পেয়ে গেলাম। এতদিন নানান রকমের হাদিস এর নাম শুনেছি । ইউটিউবের সুবাধে এখন এই ধরণের প্রশ্নের কটলারী সমাধানও পেয়ে গেলাম । আমার খুব একটা খারাপ লাগেনি ব্যাখ্যাটা ।

আদম আর হাওয়ার ব্যাপারটা অনেকটা কর্পোরেট অফিস এর মতো । ধরুন আপনি একটা অফিস এ জব করেন। আর আপনার চেয়ারম্যান সাহেব আপনাকে খুব ভালো পান। আপনার চেয়ারম্যান আপনাকে প্রমোশন দিয়ে শ্রীলংকা পাঠাবার ব্যবস্থা করে রেখেছেন । কিন্তু আপনাকে বলেননি । তবে চেয়ারম্যান ব্যাপারটা উনার জিএম বা এজিএম এদের আগে থেকে বলে রেখেছেন ।

এদের মধ্যে এক জিএম সাহেব ব্যাপারটা খুব সহজে মেনে নিতে পারলেন না ।না পারারই কথা । কারণ শ্রীলংকায় যাবার কথা ছিল উনার। সুতরাং উনি আপনাকে এক কূটবুদ্ধির জালে ফেললেন । বললেন চেয়ারম্যান সাহেব আপনাকে হেড অফিস থেকে বের করে শ্রীলংকা পাঠিয়ে দিচ্ছেন । আর যদি আপনি হেড অফিস থাকতে চান তাহলে উনার কথা মতো চলেন । যেহেতু আপনি নতুন বিয়ে করেছেন এই মুহূর্তে শ্রীলংকা যেতে চাচ্ছেন না ।

এই সব সাথ পাঁচ ভাবতে ভাবতে একদিন আপনি অফিস আসলেন দেরি করে। বিধি বাম। ওই দিনই চেয়ারম্যান সাহেব অফিসে সকালে মিটিং ডেকেছিলেন । আপনার দেরিতে আসার কারণে চেয়ারম্যান আপনাকে স্ট্যান্ড রিলিজ দিলেন শ্রীলংকায় । সাথে আপনার ওই জিএম স্যার সহ।

কিছুই বুজতে না পেরে আপনি আপনার সব রাগ ঝাড়লেন স্ত্রীর উপর। ঐদিন সকালে আপনার সহধর্মনি নাস্তা দিতে কিঞ্চিৎ দেরি করেছিলেন ।

ব্যাপারটা যদি আসলেই এই রকম হয় তবে আমরা আমাদের জন্য নির্ধারিত জায়গাতেই এসেছি । ইবলিশ বা ওই জিএম যার থাকার কথা ছিল হেড অফিস। তার ডিমোশন হয়ে চলে এসেছে পৃথিবীতে । আর আমার আপনার প্রভেশন পিরিয়ড শেষ হলে আমরা আবার ফিরে যাবো হেড অফিস । কিন্তু জি এম এর যেহেতু প্রমোশন ছিল না তাই কখনোই হেড অফিস এর মুখ দেখবে না জিএম ।

ব্যাপারটা হয়তো এতো সহজ না । হয়তো সহজ । কটলারী এই সহি ব্যাখ্যা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না । তবে আমার এই কথা শোনার পর আমার স্ত্রীর মন বেশ হালকা হয়ে গেলো । এতদিন বিশাল এক অপবাদ মনে দানা বেঁধে ছিল । ভয়াবহ এক ভুলের অপবাদ । আমাদের ক্রেডিট কার্ড বিলের দুশ্চিন্তা সাময়িক স্থিত হলো আগামী মাস পর্যন্ত ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৯ সকাল ৭:১৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×