somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেহেস্ত চাই না, মাকে চাই...

০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা দুই ভাই। ছোটভাই আর আমার বয়সের পার্থক্য খুব কম। আমরা প্রায় সব কিছুই একসাথে করতাম। স্কুলে যাওয়া, টিভিতে কার্টুন দেখা, দুপুরে হুজুরের কাছে আরবী শেখা, বিকালে খেলতে যাওয়া, রাতে পড়তে বসা, ঘুমানো সব কিছুই। আর সব কিছুতে মা সারাক্ষন আমাদের দেখে রাখতো।স্কুলে নিয়ে যেতেন মা, আনতেন মা। বিকালে খেলতে গেলে সুন্দর জামা কাপড়, জুতা পরিয়ে তৈরী করে দিতেন মা, পুরো বিকেল বারান্দায় বসে আমাদের দেখে রাখতেন মা। রাতে আমাদের পড়াতেন মা, ভাত খাইয়ে দিতেন মা, ঘুমাতে গেলে দুইভাইকে গল্প শুনাতেন মা।
ছোটবেলায় বাসায় এক মৌলভি আমাকে আর আমার ছোটভাইকে পড়াতেন। তিনি অনেক ভাল ভাল উপদেশ দিতেন। শুধু ধর্মীয় জ্ঞানই নয়, অনেক সামাজিক/নৈতিক মূল্যবোধ সম্পর্কেও তিনি বলতেন। কৃতজ্ঞ বোধ করি উনার কাছে।
এক দুপুরে হুজুর পড়াচ্ছেন। আমাদের বেহেস্তের গল্প বলছিলেন। তিনি বলছিলেন, বেহেস্তে আমরা সবাই অনেক ভাল থাকবো। সবাই সব কিছু পাবো। যা ইচ্ছা হবে তাই পাবো। সব, সব কিছু। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, আমি যদি না যেতে পারি, তাহলে কি আমার সাথে আমার ভাইয়ের দেখা হবে কিনা। হুজুর আমাকে বললেন, পরিবারের একজন গেলেই সে বাকীদের নিয়ে যেতে পারবে। শুনে খুশি হয়েছিলাম। এরপর জানতে চাইলাম, তাহলে আমার সাথে আমার বাবা মা সবার সাথে দেখা হবে কিনা। হুজুর বললেন, বেহেস্তে যাবার পর কেউ কাউকে চিনতে পারবেনা। সেখানে সবাই চির তরুন থাকবে। আমি আমার ছেলে মেয়েকে চিনবোনা, আমার মাকেও চিনবোনা, আমার মাও আমাকে চিনবেন না। হুজুরের সামনে অবাক হয়ে বসে সব শুনলাম।
হুজুর চলে গেলেন, পড়ানো শেষ করে। পড়া শেষ হলে মায়ের আদেশে দুই ভাই ঘুমাতে গেলাম।
দুইভাই বিছানায় শুয়ে গল্প করছিলাম। একসময় আমার ভাইকে জিজ্ঞেস করলাম, “তুমি বেহেস্তে যাবা? “
ও বললো, “ হ্যা যাবো।”
আমি বললাম ,” তাহলে তো আম্মুকে চিনবানা, আম্মুকে ছাড়া থাকতে হবে।”
এত্ত কঠিন কথা ওর সহ্য হলোনা, ও কাঁদতে শুরু করলো।
কাঁদতে কাঁদতে আমাকে বললো, “ আমি মরবোনা ভাইয়া। বেহেস্তে যাবোনা। তুমি পারবা থাকতে আম্মুকে ছাড়া?”
মাকে ছাড়া থাকবো কিভাবে, এইটা ভেবে আমারো বুকের মধ্যে বিশাল চাপ পড়লো। ভয়ে কান্না পেয়ে গেলো।
আমি বললাম,”আমিও মরবোনা, পৃথিবীতেই থাকবো।”
দুইভাই শুয়ে শুয়ে উপুর হয়ে কাঁদছি, এমন সময়ে মা এলেন ডাকতে বাইরে খেলতে যাবার জন্যে। দুইভাইকে টেনে তুলে দেখেন, দুইজনের চোখে পানি ভর্তি। বালিশ ভিজে গেছে। তাড়াতাড়ি দুইজনকে জড়িয়ে ধরলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কেউ বকেছে কিনা?
আমার ছোটভাই ফুঁপাতে ফুঁপাতে বললো, “বেহেস্তে গেলে আমাদেরকে চিনবানা না, আম্মু?”
এইটা শুনে মার চোখেও পানি চলে এসেছে। মা কিছু না বুঝে দুইজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, “আমি যেখানে যাবো সেইখানে আমার ছেলেমেয়েরা থাকবে।”
আমি বললাম, “তাহলে হুজুর বললো যে?”
মা কঠিন স্বরে বললেন, “আমি আমার ছেলেমেয়ের সাথে থাকবো। হুজুর কি জানে?”
মনে আছে, সেদিন দুইভাই আর বাইরে খেলতে যাইনি। মায়ের সাথে বারান্দায় বসে ছিলাম।
এখনো জানিনা, বেহেস্তে গেলে মাকে পাবো কিনা।
আল্লাহর কাছে প্রার্থনা করি, মাকে ছাড়া যাতে থাকতে না হয়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×