somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরমে আরাম...... (মুন'স থিওরি) :P:P:P

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলাম বহু দিন পর। যাই হোক, শুরুতেই সবাইকে গ্রীষ্মের আগুন গরম শুভেচ্ছা জানাই..... ;);) :P:P B-)

এই গরমে ঘরে বসেই খুব সহজে সেইরাম আরাম পাওয়ার জন্য আমি নিজে কিছু থিওরি আবিষ্কার করেছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আশা করি আপনারাও উপকৃত হবেন.... :P:P:P

১*** ধরুন দুপুর বেলা আপনি বাসায় আছেন। ঘরে, বাইরে প্রচন্ড গরম, একবারে অস্থির অবস্থা...!!! এমতাবস্থায় আপনি আপনার বেডরুমের সব বাতি নিভিয়ে দিন। জানালা খোলা রেখেই জানালার পর্দা টেনে দিন। এই গরমের সময় ঘরে ভারী পর্দা ব্যবহার না করাই ভালো, হালকা রঙের পাতলা কাপড়ের পর্দা ব্যবহার করাটা ভালো। এবার কাউকে দিয়ে অথবা নিজেই আপনার বেডরুমের ফ্লোরটা ঠান্ডা পানি দিয়ে মুছিয়ে নিন। এবার ফুল স্পিডে সিলিং ফ্যানটা ছাড়ুন। এবার পাতলা একটা টাওয়েল ঠান্ডা পানিতে চুবান এবং কিছুটা পানি চিপে নিন, পুরোপুরি পানি ঝরাবেন না। ফ্লোরের পানি যখন প্রায় শুকিয়ে আসবে অর্থাৎ ফ্লোরে একটু একটু পানি থাকবে, তখন একটা নরম তুলতুলে বালিস নিয়ে ফ্লোরে বসুন। বালিসটার ওপরে ঐ টাওয়েলটা সমান করে বিছিয়ে দিন। এবার সেটা মাথার নিচে দিয়ে চোখ বন্ধ করে সরাসরি ফ্যানের নিচে সোজা হয়ে শুরু পড়ুন। কিছুক্ষনের মধ্যেই মনে হবে আরামের চোটে আপনি বেহেস্তে পৌছে গেছেন। এমনকি ঘুমিয়েও যেতে পারেন....... :P:P

২*** এই থিউরি ফলো করার জন্য প্রথমেই দোকানে গিয়ে একটা গোলাপ জলের বোতল কিনে আনুন। বাসায় এসে ফ্রিজের আইস কেসটা বের করুন এবং প্রতিটি খোপে খোপে ভালোভাবে গোলাপজল দিয়ে পূর্ন করুন। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দিন। প্রত্যেকদিন যখন সারাদিনের কাজ সেরে, রোদে পুড়ে বাসায় ফিরবেন তখন এই গোলাপজলের বরফ আপনাকে দারুন স্বস্তি দিতে পারবে। ধরুন বাইরে থেকে বাসায় এসেছেন এবং গরমে আপনার একদম নাজেহাল অবস্থা। এবার এক টুকরো গোলাপজলের বরফ আর এক বোতল ঠান্ডা পানি নিয়ে বেসিনের সামনে চলে যান। বরফের টুকরোটি পুরো মুখে আস্তে আস্তে ঘষুন। এতে করে চামড়ার জমে থাকা ময়লা গুলোও উঠে আসবে। ৫/১০ মিনিট এভাবে ঘষার পর ঠান্ডা পানির ঝাপটা দিতে দিতে মুখটা ধুয়ে ফেলুন। এবার ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালেই দেখবেন কেমন আরাম লাগে.....

৩*** এটা মূলত ছেলেদের জন্য এবং যেসব মেয়েদের চুল আমার মত ছোট ছোট, তাদের জন্য। ধরুন সারাদিন প্রচন্ড গরম থাকার পরও রাতে ভীষন ভ্যাপসা গরম। এমনকি মাঝরাতেও খুব গরম লাগছে। এমতাবস্থায় ভীষন অসস্তি লাগার কথা। সোজা বাথরুমে চলে যান। এবার হ্যান্ডশাওয়ারটা হাতে নিয়ে বেসিনের সামনে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দাঁড়ান। প্রায় আধা ফিট বা তারও ওপর থেকে মাথার ওপর হ্যান্ডশাওয়ারটি ধরুন এবং পানি ছাড়ুন। অন্য হাত দিয়ে চুলের ভেতর আস্তে আস্তে বিলি কাটুন। হ্যান্ডশাওয়ারের বদলে মগ দিয়েও পানি দিতে পারেন। ১০/১৫ মিনিট পানি ঢালার পর রুমে এসে রিল্যাক্সলি ফ্যানের নিচে বসুন এবং ধীরে ধীরে এক গ্লাস ঠান্ডা পানি পান করুন। সেসময় প্রশান্তিতে আপনার সারা শরীর ভরে যাবে.....

৪*** এটা তাদের জন্য, যাদের হাতে অফুরন্ত সময় এবং যারা হাজার কাজের ফাঁকে অবসরের জন্য ১,২ দিন ম্যানেজ করতে পারবেন। সকাল সকাল ৮টা, ৯টার দিকে গোসল করে রেডি হয়ে সোজা চটবাড়ি চলে যান। সেখানে বট গাছটার নিচে বসলে আর আশপাশের প্রাকৃতিক দৃশ্য দেখলে কিছুক্ষনের মধ্যেই মন ভালো হয়ে যাবে। আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে সারাক্ষনই ঠান্ডা বাতাস বইতে থাকে, বাতাস থামেই না। ঐখানে গিয়ে একবার বসলে আপনার আর উঠে আসতে ইচ্ছা করবে না.........


আপাতত এই কয়টা থিওরি দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে :P:P:P
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×