"দোস্ত! মেয়েটা তো অনেক পর্দানশীল।"
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে কয়েক বন্ধু মিলে রাজশাহী কলেজের গেটের সামনে আড্ডা দিচ্ছিলাম। চায়ের দোকানে বসেছিলাম। আর সামনেই ছিলো একটা ফটোস্ট্যাটের দোকান। এমন সময় কয়েকটা মেয়ে হুড়মুড় করে সেই ফটোস্ট্যাটের দোকানে ঢুকে পড়লো। আমরাও চা খেতে খেতে তাদের দিকে লক্ষ্য করলাম। আমাদের তিনজনের চোখ বোরখা পরা একটা মেয়ের উপর আপতিত হলো। কন্যা দেখি ভালোই রূপসী। :!> :!>
হঠাৎ আমার এক বন্ধু বলে উঠলো, "দোস্ত! মেয়েটা অনেক পর্দানশীল।"
আমি বল্লাম, "বোরখা যখন পরেছে, পর্দানশীল তো বটেই।"
বন্ধুটি জবাব দিলো, " বোরখা দেখে পর্দানশীল বুঝি নাই তো, পর্দানশীল বুঝেছি হাতের বইটা দেখে। দেখছিস না বইটা মলাট দিয়ে ঢাকা? যে মেয়ে অনার্সে পড়ে অথচ এখনও বইয়ে ক্যালেন্ডারের পাতা দিয়ে মলাট লাগায়, সেই মেয়ে আর যাইহোক পর্দানশীল না হয়ে পারে না।"
বন্ধুর অবজারভেশন পাওয়ার দেখে আমরা বাকি দুইজন তো থ!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক...
...বাকিটুকু পড়ুনপ্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই...
...বাকিটুকু পড়ুন
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#...
...বাকিটুকু পড়ুন
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ...
...বাকিটুকু পড়ুন