somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজার, সুন্দরবন ও পর্যটনের সম্ভাবনা

১০ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি সংগঠন নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের ৭টি স্থানকে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে ২০০৮-এর ডিসেম্বর পর্যন্ত ওয়েব সাইটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করেছে। শুরু থেকেই কক্সবাজার প্রথম ও সুন্দরবন দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু দুঃখের বিষয়, সাপোর্টিং কমিটি না থাকার কারণে সুন্দরবন তালিকা থেকে বাদ পড়ে। পরবর্তী সময় কমিটি গঠন করার পর আবারো প্রথমে ৩য় স্থান এবং পরে ২য় স্থানে অবস্থান করে। উল্লেখ্য যে, মোট ৭৭টি স্থান সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। ২০০৭ সালের জুলাই মাসে ৭টি সপ্তাশ্চর্য নির্বাচনের পর বর্তমানে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া চলছে। আমাদের সৌভাগ্য যে, ব-দ্বীপ এলাকার এ ছোট দেশটিকে এতদিন বিশ্ববাসী জানতো বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে। অথচ প্রকৃতির শ্রেষ্ঠ ২টি উপাদান কক্সবাজার এবং সুন্দরবন এখন তালিকায় ১ম ও ২য় স্থানে অবস্থান করছে। আমাদের অবস্থাও তদ্রুপ। এদেশের বহু বিত্তবান আছেন, যারা বিভিন্ন ছুটিতে পৃথিবীর বিভিন্ন স্থানে বেড়াতে যান। পরে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনারে সেসব স্থানের সৌন্দর্যের বর্ণনা করে আত্মতৃপ্তি পান। কিন্তু কেউ কি বলতে পারবেন কক্সবাজারের সাগরের এমন গর্জন পৃথিবীর অন্য কোথাও আছে? কেওড়া সারির গহীন বন, যার মাঝে ছোট ছোট নদী- এমন বনও পৃথিবীতে দুর্লভ। কবির ভাষায় বলতে হয়- দেখিতে গিয়াছি পর্বতমালা/ দেখিতে গিয়াছি সিন্ধু/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর/ একটি শিশির বিন্দু।

আমাদের সবার উচিত সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের নিয়ম মেনে ভোট দেয়া। মনে রাখতে হবে সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন-এর সঙ্গে চুক্তিবদ্ধ ও লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি ছাড়া ব্যক্তিগত ও বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় কোনো প্রকার বিপণন, যোগাযোগ, বিজ্ঞাপন ও বিক্রয় উন্নয়ন এবং এ ধরনের কোনো প্রচেষ্টা চালাতে পারবে না। যদি সত্যি সত্যি কক্সবাজার ও সুন্দরবনকে আমরা প্রথম ও দ্বিতীয় স্থানে ধরে রাখতে পারি তাহলে খুব শীঘ্রই বিভিন্ন দেশের পর্যটক হুমড়ি খেয়ে পড়বে আমাদের দেশে। কিন্তু আমাদের কি তেমন আবাসন, রুচিমাফিক খাবার, নিরাপত্তা ও বিনোদনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে? আধুনিকমানের হোটেল, মোটেল, কটেজ, নিরাপত্তা ও বিনোদন দিতে পারলেই পর্যটকগণ একবার নয়, এ দেশে আসবে বারবার। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতির প্রশংসা থাকবে তাদের মুখে মুখে। তখনই হবে আমাদের পর্যটনের প্রকৃত সার্থকতা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×