ইনুইচ্যার নাশ আসিতেছে। লাশের আগে নাশ হওয়াটা জরুরি। অনেকে কইতাছে নতুন কইরা নাশ হওয়ার আর কি আছে? খুবই সত্য কথা! রকমফের জিনিসটা ভালো। আমিও ল্যাটকা মাইরা বইছি নয়া খেইল দেখতে। কারা কারা খ্যালে দেখা যাক!
ইনু্চ অতি ঘুঘু ব্যবসায়ী। অ্যামেচার দিয়া মিনিয়েচার বানাইন্যা লুক না। লগে আবার আছে কল্কি থিকা বিলাতি বোতলে সুইচ করা দাদাভাই। তারমানে খেইল ঘনফোরাম মডেলের না। ক্ষুদ্রঋণ কোন বড় মাছের অন্দরমহলে হানা দিয়া তারে ঋণাত্বক বানাইয়া নিজে ধণাত্মক হইবো। কথা হইলো কে সেই অভাগা?
আমার একটা ফোরকাস্ট আছে। ভুল হইতেই পারে। আপনাগোটাও ভুল হইতে পারে। তাই যতগুলি পারা যায় জমাইলে একটা পাটিগণিত করা যায়। আমার অনুমান আউমী লীগ থিকা আপাতত পরফেসর সাবে লুক পাইবো না। পাইলেও কম। খালেদা জিয়ার লগে এখন যারা আছে তাগো যাওনের জাগা নাই। তারা খুব বেশী হইলে আউমী লীগে যোগদিতে পারে। জামাত কাকাগো রিজার্ভ ফোর্স যাগো কাম বুদ্ধিজীবি জবাই করা। আপাতত বুদ্ধিজীবিরা দাবার ঘুটি তাই জামাতের এই মুহুর্তে দল গুছানো ছাড়া কোনো কাম নাই। আর জামাতের লোক পরফেসার সাবের লাগবোও না। তাইলে কারা থাকে বাকি?
এলডিপি ভাংবো। অলি বি.এন.পি.তে ফেরত যাইবো। বদ চৌধুরী পোলা লইয়া যাইবো ইনুচের পাট্টিতে, জাসদ হয় পুরাটা নাইলে অন্তত ৬০%, ঘনফোরামে কারা কারা বাকি আছে জানিনা যারা আছে হ্যারা যাইবো, মণি সিং-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ঝিমাইন্যা মোরগ কিছু যাইবো, আবাহনী মাঠে শতায়ু অঙ্গন করা সাবেক সি.এস.পি.(আইয়ুব ভক্ত)-আমলারা, আনোয়ার হোসেন মঞ্জু,কিছু ভাসমান উত্তরাধুণিক বুদ্ধিজীবি, বিভিন্ন ধরণের ফরহাদ মজহার, এফ.বি.সি.সিআই এর কিছু ইংলিশ কওয়া ব্যাপারি আর তাঁর সমর্থণের মূল উৎস ইংলিশ মিডিয়াম+পেরাইভেট ভার্সিটির আপরুটেড "তরুণ প্রজন্ম"।
এর লগে আরো ছুটা ছাটা কিছু আইতে পারে তারা জরুরি না। এই যদি হয় তাইলে হেই পাট্টি কনভেনশন মুসলীম লীগ আর জাতীয় পার্টির প্রটোটাইপ কিছু হইবো। আর হ্যারা কোন যৌনকেশ কর্তন করবো হেইডা ত্রিভুজগো "প্রজন্ম" বাদে সবাই জানে।
আপনারা একটা ফোরকাস্ট দেন দেখি? ব্লগে জ্ঞানীলুকতো অনেক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


