ঝড়ের আগের নিস্তব্ধতায়
২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই সন্ধ্যে বেলাটা যদি আর না ঘুরতো! এই বৃষ্টি শেষের পেলব বাতাস আর ঘাসের গন্ধে ভারী হয়ে থাকা চারপাশ - এই যদি থেমে থাকতো আরও কিছুটা ক্ষণ।
অনুভূতিগুলো বাতাসের ঠান্ডায় একটু একটু কুকড়ে ওঠে। মাঠের সাথে দিগন্ত কালিগোলা কাদার মত মিশে আছে নদীর পাড়ের আকাশে। নি:শ্বাসে এখনো ইউক্যালিপ্টাসের ঝাপটা দেয়া সুরভির আবেশ পাওয়া যায়। চারদিকে বিরাণ। কেউ নেই। অস্তিত্ব যেন সমস্ত পৃথিবীর পরে বিছিয়ে গিয়েছে, কিন্তু মনটা মনের জায়গাতেই আছে - অকস্মাৎ এই ব্যপ্তিতে সে ভীত। কতটা যে তার নিজের তা ঠিক মেপে উঠতে পারছে না - পুরোটা পেয়েও হাত বাড়াতে সঙ্কোচ তার; ফের যদি হাতছাড়া হয়ে যায়!
ঝিঁঝি পোকাদের সামগান শুরু হয় এর পর। রাত্রের আবাহনে মুখর হয়ে ওঠে তাদের প্রাণ। দূরাগত কাকলীতে জীবন্ত হয়ে ওঠে দুপুর বেলার স্তব্ধ বাঁশবন। প্রয়াত আত্মারা যেন ফিরে আসে মাঠের লম্বা ঘাসগুলোর ডগা বেয়ে। দৃষ্টি ক্ষীণ হয়ে আসে ভাসমান ক্রমাগ্রসর অন্ধকারে।
উঠে দাঁড়াবার সময় হয়েছে এখন। মোহমুগ্ধতার আবেশ কাটিয়ে মানবিক চর্যায় মনোনিবেশ করার সময় হয়েছে এখন। এখন কর্তব্যের খাতায় এখন একটাই নির্দেশ। যুদ্ধ। অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন