@এবার যারা প্রথমবার ভোট দিচ্ছেন…
২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা এবার প্রথমবার ভোট দিচ্ছেন তাদের অনেকেই স্রেফ নিজেদের সচেতন প্রমান করতে হুজুগে ‘না’ ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একবারও তারা ভেবে দেখছেন না ‘না’ ভোট প্রদানের সাথে ভোট না দেয়ার কোন পার্থক্য থাকবে না। কারন, বাংলাদেশে এখনও এমন সময় আসেনি যে ‘না’ ভোট জয়ী হয়ে আবার সেই আসনে নির্বাচন হবে। কারন, বেশির ভাগ মানুষই এখন ততোটা সচেতন নন। দায়িত্বটি আপনাদেরকেই নিতে হবে। তাই আপনার ভোটটি দয়া করে নষ্ট করবেন না। ৩৭ বছরের জঞ্জাল একদিনে মুছে ফেলা সম্ভব নয়। তাই অপেক্ষাকৃত সৎ প্রাথীকে ভোট দিন, সে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির হোক।
তবে রাজাকারদের ভোটদানে বিরত থাকুন।অন্তত জামায়েত ইসলামীর কোন প্রার্থীকে ভোট দিয়ে এই সচেতন প্রজন্মের মুখে কালিমা লেপন করবেন না। আপাতদৃষ্টিতে জামাত প্রার্থীকে সৎ মনে হলেও ভোটদানে বিরত থাকুন। ওরা ধর্ম নিয়ে ব্যবসা করে। মনে রাখবেন, সাপের মাথায় মনি থাকলেও পরিতাজ্য। দেশ যদি 'মা' হয় তবে তারা একাত্তরে মায়ের সাথে বেইমানি করেছে। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, তাহলে জামায়েত ইসলামীকে 'না' বলুন।
নিজেদের সচেতন প্রমান করতে চাইলে এবারের নির্বাচনে যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে প্রতিহত করুন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন