somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাছা বাঁচাতে মারিয়া জামাত! :D

৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গি দমনে 'দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স' হলে জামাতের সমস্যা কি? মইত্যা রাজাকারের মাৎকার দেখেন বিডিনিউজ থেকে। ;)

জঙ্গি দমনে টাস্ক ফোর্স দরকার নেই: জামায়াত

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জঙ্গি দমনের জন্য প্রস্তাবিত 'দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠনে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।

বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি মজলিশে শুরার উদ্বোধনী অধিবেশনে জামায়াত প্রধান প্রচলিত নিরাপত্তা বাহিনী দিয়েই জঙ্গি দমন সম্ভব বলে মত দেন।

নিজামী গত সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, '' নির্বাচনে যে ফল হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।"

বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে মজলিশে শুরার দুইদিনব্যাপী বৈঠক শুরু হয়। অধিকাংশ সদস্য এ বৈঠকে যোগ দিচ্ছেন। নির্বাচনের পর হচ্ছে বলে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা।

নিজামী টাস্ক ফোর্সের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়ে বলেন, ''র‌্যাব, পুলিশ, বিডিআর,সেনাবাহিনী দিয়েই জঙ্গি উৎখাত সম্ভব। সেদিকে নজর না দিয়ে দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠন করে বিদেশি সামরিক শক্তিকে দেশে আসার সুযোগ করে দেওয়া হলে সেটা খাল কেটে কুমির আনার শামিল হতে পারে।''

ভারতকে ট্র্যানজিট দেওয়ার ব্যাপারে সরকারের চিন্তাভাবনার সমালোচনা করে তিনি বলেন,'' ট্র্যানজিটের নামে করিডোরের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা জড়িত।''

জঙ্গি ইস্যুকে দেশের মানুষ সমর্থন করে না মন্তব্য করে নিজামী বলেন, "দেশের মূলধারার সব ইসলামী দল এদেরকে বিপথগামী ও পথভ্রষ্ট হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং জনগণ ও প্রকৃত আলেম-উলামাদের সহযোগিতা নিয়ে র‌্যাব, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী দিয়ে জঙ্গি উৎখাত সম্ভব।"

সন্ত্রাস দমনে সার্ক অঞ্চলের দেশগুলোর যৌথ প্রচেষ্টা গ্রহণের লক্ষ্যে আওয়ামী লীগ দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠনের খথা বলছে।

মজলিশে শুরার এ অধিবেশনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, এ টি এম আজহারুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এসকে/১৭৪০ঘ.
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×