বসন্ত অনাঘ্রাত থাকে না, তুমি বলেছিলে-
নিঃশব্দ দুপুরের ঝাঁ-ঝাঁ রোদ্দুর তোমার দৃষ্টি
ছায়াবীথি ছাপিয়ে টিনের চালা, বদ্ধ পুকুরের অস্বচ্ছ জল
মৃত্যুর কাছাকাছি অশীতিপর বৃদ্ধ, এক জোড়া কাক
তাপের তীব্রতায় নতজানু শস্যক্ষেত, মাটির হাঁড়ি কাঁধে মৃৎশিল্পী
আর তুমি রচেছিলে সেই বসন্তের গল্প
স্থানু আমি অচঞ্চল স্পষ্ট পরখ করি
চৈত্রের দাবদাহ, বসন্তের ঘোর
প্রখর রৌদ্রেশুকিয়ে মরা অগভীর পুকুর- ডোবা
ঝিঁ-ঝিঁ পোকার একটানা মাতন কিংবা পরিচিত কেয়েল, সবকিছু।
আর দু'চোখে তুমি এঁকে যাও বসন্তের প্রচণ্ড গল্প
আমাকে আকনঠ শোনাবে বলে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



