ম্যান্ডেটটা কী গো কাকা?
৩০ শে মে, ২০০৭ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হালায় ইংরেজি না জাইনা পরছি মহা ফ্যাসাদে। বাপ মায়ে গাঁ-গেরামের মানুষ। লবন মাখা গরম ভাত খাইতে দিয়া কইছে, গরুগুলারে দেইখ্যা রাখিস। শিখছিও ঐডা। মাশাল্লাহ্। গরুর আবার তেজ! ডলা দিয়া এইগুলারে মাটির মানুষ (!) বানাইয়া ছাড়ছি। কওনের আগেই সুরসুর কইরা গোয়াল ঘরে আইসা হাজির। তয় ইংরেজি জানবার পারি নাই এইটা নিয়া আমার কোন ক্ষোভ নাই। ইংরেজি জানে কয়জনে? আমাগো উপদেষ্টা মইনুল হোসেন সাবগোর মত বড় মাইনষেরা ছাড়া। হেরা বড় মানুষ হেগো জানতে হইবো কারণ ম্যালা। তয় অহন বুঝবার পারি ইংরেজি জানা মাইনষেরা আসলেই মানুষ ভালা।
কাইলকা টিভিতে দেখাইল মইনুল হোসেন সাবরে। কী হাসি গো কাকা? মুক্তার লাহান দাঁতগুলা বেবাক জ্বলতে আছিল। সাংবাদিক ভাই বুইন গুলান দৌড়াইয়া যায়। কী জিগায় হেইডা বুঝিনা। তয় তাকাইয়া থাকি। কত্ত বড় মানুষ একখান। কত্ত জ্ঞানী। শেষে আসল কথা বইলা দিল সাবে। এইসব আউল ফাঊল করণ চলবো না। হেরা আইসে নির্বাচন করাইতে। দূর্ণীতি দমন করতে। হের জন্য যারে ইচ্ছা ধরবো, যারে ইচ্ছা করবো। কার বাপের কী? কইল এইটাই তাগো লাইগা জনগণের "ম্যান্ডেট"। ম্যান্ডেটটা কী গো কাকা?
আমরা গরু লইয়া থাকি, গরুই দেইখা রাখি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন