somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যাওয়া কেন? এস্কেপিজমই কি আলটিমেট সমাধান?

০৫ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক'দিন ধরে সামহোয়ার ইন অস্থির। বিভিন্ন রথী মহারথীদের আবির্ভাবে কর্তৃপক্ষও দিশেহারা। কোনটা উচিত বা উচিত নয় এর সুরাহা করাও তাঁদের কাছে বেশ জটিল কর্ম বলেই মনে হচ্ছে। অথচ কিছু সুনির্দিষ্ট বিষয়ে তড়িত সিন্ধান্ত অত্যন্ত প্রয়োজন। কিছু সার্বজনীন ইস্যুতে তাঁদের "হু কেয়ারস" এ্যাটিটুটি পুরো ব্লগ ম্যানেজমেন্টকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষতঃ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চরম অবমাননা বিষয়টিতে গা ছাড়া ভাবের প্রকাশ অনেককেই দারুনভাবে হতাশ করেছে।

অনেকেই এ প্রসঙ্গে তাঁদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছেন। কোনটা গ্রহণ বা বর্জন হয়েছে সেদিকে না গিয়ে শুধু এটুকু বলা যেতে পারে যে, দেশ, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যকার বিষয়গুলো অত্যন্ত ¯স্পর্শকাতর এবং এই সকল বিষয় নিয়ে রসিকতা এক অর্বাচীনের পক্ষেই সম্ভব। অথচ কর্তৃপক্ষ অভাবিতভাবে নীরব থেকেছেন। যা মেটেই কাম্য ছিল না।

ব্লগ ছেড়ে যাওয়া নিয়ে অনেকের মতামতের সাথে আমি একমত নই। কেন ছাড়তে হবে ব্লগ? বিভিন্ন মত, আদর্শ, অনাদর্শ(!) সবই সমাজে বিদ্যমান পক্ষগুলোর প্রতিচ্ছবি। বাস্তবজীবনের প্রতিটি ক্ষেত্রে ভিন্ন মত, আদর্শ বা দর্শনের মানুষের সঙ্গে ব্যক্তিক বা সামাজিক মিথস্ক্রিয়া একটি অবশ্যম্ভাবী বিষয়। স্বাধীনতা বিরোধী মানসিকতা সম্পন্ন অফিস সহকর্মি কিংবা বসের সাথে কেউই কাজ করছেন না সমীকরণটি এত সহজ নয়। চরম বাস্তবতা হলো কাজ করতে হয় বা অনেকেই করছি। হয়ত ঘৃণাভরা একটা দৃষ্টি তাঁদের দিকে সবসময় ছুঁড়ে দিতে চাই এবং এটাই খুব স্বাভাবিক। তবে কিছু কিছু ক্ষেত্রে সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে এটাও বুঝতে হবে। সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন অফিস বসও যদি তিরিশ লক্ষ শহীদ নিয়ে হাল্কা রসিকতাপূর্ণ আলাপচারিতায় লিপ্ত হন একমাত্র দুমূর্খের পক্ষেই সম্ভব এটা মাথা পেতে সহ্য করা। এই কথাগুলোর অবতারণা এ কারনে যে আমরা প্রতিনিয়ত এইসব জটিলতার মধ্য দিয়ে দিনাতিপাত করছি বা করতে হচ্ছে। কিন্তু তাই বলে জীবন থেকে পালিয়ে বেড়াতে হবে বা এস্কেপিজমই আমাদের একমাত্র পথ এটা কোন যুক্তি হতে পারে না। এক সহব্লগারকে ঠিক যেমনটি বলেছিলাম, "শহরের রাস্তার বাঁকে বাঁকে অসংখ্য খোলা ডাস্টবিন আমাদের চোখে পড়ে। আমরা এখনও অতটা সভ্য হয়ে উঠতে পারিনি। বিভিন্ন সীমাবদ্ধতাও আমাদের রয়েছে। তাই বলে পুরো শহরকে ডাস্টবিন বানানোর প্রক্রিয়াকে নিরুৎসাহিত না করে বরং শহর ছেড়ে চলে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করার কোন কারণ রয়েছে বলে অমার মনে হয়না।"

আগামি প্রজন্মের জন্য একটা ভয়ংকর সমাজ নিশ্চয়ই কারো কাম্য নয়। সে কারণেই একটা ইতিহাস সচেতন ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম বিনির্মাণে যার যার অবস্থান থেকে একটা নির্দিষ্ট অবদান নিশ্চিত করা অতি আবশ্যিক কর্তব্য বলেই আমি মনে করি। এই ক্ষেত্রে ব্লগ থেকে সরে গিয়ে ক্ষতিকর নিয়ামকগুলোর প্রভাব বিস্তৃত করার মাধ্যমে সমাজের অবক্ষয়কেই উৎসাহিত করা হয় না কি? সংশ্লিষ্ট ব্লগারগণ ভেবে দেখবেন নিশ্চয়ই।






সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×