আধুনিক সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষকে পলিটিক্যাল বিইং ভাবতেই ভালোবাসি আমি। তাঁদের প্রথম পরিচয় তাঁরা একটি রাষ্ট্রের নাগরিক। অন্য অনেক কিছুর মধ্যে রাষ্ট্র একটি পলিটিক্যাল আইডেন্টিটি। সুতরাং রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি নাগরিক রাজনৈতিক পরিচয়ে সমৃদ্ধ। অথচ এই সহজ কথাটা না মানাকে অনেকেই অত্যšত কাংখিত মনে করেন। এর একটা প্রধান কারণ হতে পারে কিছুটা অসচেনতা কোন কোন ক্ষেত্রে মূঢ়তা। রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া তাই অসম্মানজনক জ্ঞান করাই বরং অসম্মানজনক। রাজনীতির গর্ভে জন্মš§গ্রহণ করে পিতৃ পরিচয় বিস্মৃত হওয়াই বরং লজ্জার।
রাজনৈতিক টানাপোড়নের মধ্য দিয়েই আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন রাজনৈতিক বা¯তবতার বহিঃপ্রকাশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বা পরবর্তীতে মুক্তিযুদ্ধও রাজনৈতিক বা¯তবতার এক অনণ্য ইতিহাস। অতি আবশ্যিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নব আবির্ভূত ইতিহাসের প্রধানতম প্রণেতা। এটা উল্লেখ করা অনাবশ্যক যে তিনিও রাজনৈতিক পরিচয়ে সিদ্ধ। রাজনৈতিক পরিচয়ে গর্বিত মুজিব নেতৃত্ব দিয়েছিলেন সাতকোটি রাজনৈতিক সšতানকে।
স্বাধীনতা পরবর্তী ইতিহাস কিছুটা ভিন্ন। দেশের সামগ্রিক রাজনীতির ভীতকে বিভিন্ন কায়দায় পূণঃস্থাপনের অপচেষ্টা হয়েছে বা হচ্ছে। কিন্তু রাজনীতিকে বাদ দিয়ে যখনই কোন কিছুর প্রচেষ্টা হয়েছে সেটি দেখা দিয়েছে মারাÍক রুপে। সামরিকীকরণও তোয়াক্কা করেনি রাজনৈতিক জনগোষ্ঠী। তবে ভয়ংকর যে সংস্করণটি বাংলাদেশের মানুষ প্রত্য করেছে তা হলো 'গণতন্ত্র' প্রতিষ্ঠায় 'অরাজনৈতিক' সরকারের ধারনা। অভূতপূর্ব এরকম একটি 'অরাজনৈতিক' তত্ত্ব এদেশেই আবিস্কৃত হয়েছে। অবশ্য এদেশে এটির সফল প্রয়োগ যে ঘটেনি তা কিন্তু নয়। কিšতু বা¯তবতা হলো 'রাজনৈতিক সংস্কৃতি' দূর্বল হলে এই তত্ত্বও পুরোপুরিই অকার্যকর। এই ২০০৭ সাল সেটিই পূনর্বার প্রমান করে।
যে কারনে এই নাতিদীর্ঘ বক্তব্য সেটিও বঙ্গবন্ধুকে ঘিরেই। আপাদম¯তক রাজনৈতিক মানুষ বঙ্গবন্ধু। রাজনীতিই ছিল তাঁর নেশা, পেশা, বেঁচে থাকার প্রেরণা। সেই বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে 'অরাজনৈতিক' সরকারের প্রধানগণ অর্ঘ্য সাজালেন তাঁর চির শয়ন কক্ষে অরাজনৈতিক অর্ঘে প্রফুল্ল ছিলেন কী বঙ্গবন্ধু? অথবা নীরবে নিভৃতে তাঁর দু'ফোঁটা অশ্রু বিসর্জিত হয়ে পদ্মা, মেঘনা, যমুনায় মিলিয়ে গিয়েছে কিনা সেটি দেখবার চোখ কী আসলেই আমাদের রয়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


