http://www.educationboard.gov.bd
আমার আসলে ইন্টারের একটা রেজাল্ট ভেরিফাই করার দরকার ছিলো। ভিজিট করে দেখলাম সাইটটা নীচের মতো।
কিন্তু রেজাল্ট পামু কৈ? এক কোনায় দেখলাম (বৃত্ত চিহ্নিত) লেখা আছে "Exam Result Archive (SSC, HSC, DAKHIL, ALIM from 1995 to 2007) [ Please note, the results are accessable during Bangladesh local time 9 am - 5 pm ]"
প্রথমেই দুইটা ধাক্কা খাইলাম। শুধু ১৯৯৫ - ২০০৭ কেন! ২০০৮ আর ২০০৯ এর রেজাল্ট কৈ গেলো!! নাকি টাইম মেশিনে চৈড়া ২ বছর পিছায়া গেছি
যাক গেলাম পেজাল্ট লিংকে। নীচে দেখুন।
বোর্ড আর পরীক্ষা সিলেক্ট করে বছর সিলেক্ট কর্তেই দেখি ম্যাজিক! ২০০৮ পর্যন্ত আছে। আবার টাইম মেশীনে চৈড়া এক বছর আগায়া গেলাম
কয়, "Fail to access Database Server. Please try again later."। এখন তো বাজে বিকাল তিনটা। একে অফিস ডে আবার অফিস টাইম এহনো বহাল আছে। তৈলে ঘটনা কিতা! বুজলাম বাংগালীর সর্কারী অফিস ফাকি দেওনের অভ্যাস উয়েভসাইটেও পুরা মাত্রায় বহাল আছে। উয়েভসাইটের ডেটাবেজ অফিস ফাকি দিয়া বাসায় যাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতেছে
নীচে দেখেন ঔ উয়েভসাইটের সাইটম্যাপ
সাইট ম্যাপে ডানদিকের লিংকগুলা দেখেন নীচের মতোঃ
Exam Info. Bank
Registration Info.
Exam Results (HSC 2005)
Exam Reports (HSC 2005)
Test Centers info.
Previous Results
(SSC, HSC, DAKHIL, ALIM from 1995)
এইখানে এরা ২০০৫ এখনো পারাইতে পারে নাই।
যারা মোগো পুরা এসএসসি আর এইসএসসি পরীক্ষা নিয়ন্ত্রন করে তাগো উয়েভসাইটের যদি হয় এই অবস্থা তৈলৈ ডিজিটাল বাংলাদেশের কি অবস্তা হৈবো কন তো?
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



