মানুষ কনডেন্স করার চিন্তা বহুকাল আগের।
তখন মানুষ ছিলো বেশি।
দুজনকে তাই একজনে...এইভাবে
সমষ্টি দ্বিভাজিত হলে
ভাগফল খাদ্য-সমস্যা করবে না
--এইটুকু সাধারণ গণিত-চিন্তা
'কনডেন্স' প্রক্রিয়া জন্ম দেয়।
উপরন্তু, এ প্রক্রিয়ায়
বুদ্ধি ও জ্ঞান আর মানবতা ডিপার্টমেন্টে
সক্কলে দ্বিগুণ ফল আশা করেছিলো।
আমাদের চোখের সামনে এই মুহূর্তে
একজন মানুষ।
কিছুক্ষণ আগে আমরা
পৃথিবীর সমস্ত মানুষকে
একদেহ খোলসে কনডেন্স করেছি।
আমরা তাকে খুন করবো।
এখন।
(রিপোস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




