একদিন ল্যাম্পপোস্ট ভেবে একজন কেউ নির্দ্বিধায় গায়ে মেখেছিলো
পান-জ্বলা চুন ও খয়েরের দীর্ঘনিঃশ্বাস
একদিন কেউ সে দীর্ঘ শ্বাসকে অস্তিত্ব দেবে বলে প্রতিজ্ঞা করেছিলো
একদিন সেই প্রতিজ্ঞার স্বেচ্ছামৃত্যুবরণ দীর্ঘশ্বাসকে উত্তপ্ত করেছিলো
একদিন তার গলিত শবদেহে ভর করে শয়তান......
অতঃপর মুত্রাদি আর মল-সংক্রান্ত নোংরামি আমাদের চৌহদ্দিতে সরে আসে;
অথচ আমরা তখনো নিজেকে ল্যাম্পপোস্ট ভেবে উল্লাস করি
আমরা তখনো কেউ পান খেয়েই দিন কাটাই......
এদিকে আশেপাশে বহু পরাবাস্তব টোকাই,
প্রতিদিন তারা মৃত্যু খুটেই নাকি দিন গুজরান করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




