স্বীকার করছি আমার সন্দেহ ছিল উইপোকার ব্যাপারে। উইপোকাদের ব্যাপারে।
সেটা হলো,(আমি তাদের কাউকে,অথবা তাদের প্রতিনিধি অন্য সমাজের সদস্য -কাউকে ছোট না করে বলছি)তারা সম্ভবত সাহিত্য বোঝেন । কবিতা বোঝেন । এই সন্দেহ করার কারণ প্রায়ই বিভিন্ন কবিতা এবং সাহিত্য পত্রিকার আশেপাশে তাদের অদ্ভুত অক্লান্ত বিচরণ। আমার বন্ধুরা বলে কী,তরু কিছু মনে করো না,কেউ কেউ এই সাহিত্য খেয়ে বাঁচে। এইজন্য তারা আশেপাশে ঘোরাঘুরি করে। আমার বন্ধুরা খুব ধৈর্যশীল/শীলা। তবু,তারা আমাকে সেই কথা বোঝাতে না পারলে একরকম অশাহত হয়। তখন তারা বলে আইচ্ছা তাইলে তুমি কবিতাই লেখ।
তারপর একদিন আমি বাসায় ফিরি। বাসায় তো প্রতিদিনই ফিরি। আমার সেই ফেরা একটু অদ্ভুত হয়। আমি বইয়ের পুরোনো কেবিনেট খুলে গীতাঞ্জলি বের করতে গিয়ে উইপোকাদের ভয়ঙ্কর গীত-প্রেম দেখে বিমূঢ় হয়ে পড়ি।
তারপর থেকে আমি আর কোনো উইপোকার পক্ষ নেই না।
(নোট:আমার বেশকিছু লেখার পর কোনো কোনো বিদগ্ধ লেখক/লেখিকা প্রশ্ন রাখেন---এটা কি কবিতা না গল্প; তাদের জন্য বলছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা; সেটা আমি কবিতাকারে বলি নাই। এটাকে উই-অভিজ্ঞতা বলতে পারেন
এটাকে ঘোষণাকারেও নেয়া যাইতে পারে; সাবধানবাণীও--যে যেইরকম ভাবেন)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



