"অস্বচ্ছ রীতি"
২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক একটা তিমির রাত্রি আসে-
ঝড়ের পূর্বাভাষে,
সেখানে স্বার্থ আর ভয় আহাজারি করে-
ভবিষ্যৎ ত্রাসে।
যেখানে আবেগ আর বিবেকের-
সমন্বয় ঘটাতে পারে অদ্ভুত স্পন্দন,
সেখানেই উৎপত্তি একগুঁয়ে মানসিকতা
আর অহেতুক হৃদয় ক্ষরণ।
অভিভাবকত্ব যেখানে ভীরুতার আশ্রয়ে
শান্তি কামনা করে,
অনিশ্চিত ভরসাস্থল গ্লানিময় সাজে
সেখানেই খড়কুটো ধরে।
তিক্ত কথার বাণে এফোঁড় ওফোঁড় হয়
নাজুক সহৃদয়তা,
বোঝাতে অক্ষম মানষিকতার ভাঁজ আর
অভিব্যক্তির স্বরূপতা।
এভাবেই চলছে ভীরুতা আর অস্বচ্ছতার
উৎকট ধ্যান ধারনাময় রীতি,
আদৌ ঘুচবে কি অথবা মুছবে কি
আজন্ম লালিত এই নীতি??? ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন