"সুখঋণ"
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ঋণী,
আমি ঋণী বৃষ্টির কাছে।
ঋণী হয়েও প্রচণ্ড প্রশান্তিতে,
নিজেকে নিংড়ে ফেলি অজান্তে।
সারাবেলার ধূসরিত পাতাগুলো,
বৃষ্টিজলে ভিজে ভিজে
সতেজ সবুজ রঙ এ,
নিজেকে ফিরে পায় আর-
অস্থির আনন্দে কেঁপে ওঠে।
আমিও তেমনি-
জল ঝরার শাণিত ধারায়,
তৃপ্ত হই বারে বারে।
বিন্দু বিন্দু হয়ে ঝরে যায়,
অনাকাঙ্ক্ষিত আতংকগুলো।
মন ভার করা মেঘ,
ভেসে ওঠে ঝরার আশায়।
আমিও ভেসে উঠি মেঘের সাথে,
অদম্য ভালোবাসায়।
ঋণী তাই মেঘের কাছে,
ঋণী তাই বৃষ্টির কাছে।
শুধু ঝরার আনন্দে নয়,
অপেক্ষার যবনিকা শেষে
বৃষ্টিঝরা প্রহর এলো,
অজস্র শব্দপুঞ্জ নিয়ে।
সাদা পাতায় রাশি রাশি শব্দের
আঁচড় টানার আনন্দে,
আমি কম্পিত, অশ্রুসিক্ত।
এ কম্পন বৃষ্টির টান,
এ কম্পন স্রষ্টার দান।
তাই ঋণী হয়েও আমি তৃপ্ত,
ঋণী হয়েও আমি শান্ত,
তৃপ্ত সুখে আমি দীপ্ত। ছবি:গুগল বি:দ্র: প্রায় দেড় মাস পর সুযোগ পেলাম ব্লগে ঢুকার। অদ্ভুতভাবে শব্দপুঞ্জরাও আমাকে এতোটাদিন ফাঁকি দিয়ে উড়াল দিয়েছিলো অজানা গন্তব্যে। জ্ঞানীগুনি ব্লগাররা সবাই হয়তো আমাকে ভুলেই গেছেন, তবে শব্দরা এখনো আমাকে ভালোবাসে, আর তাইতো মাঝেসাঝে আমার দরিদ্র কাব্য কুটিরে কড়া নাড়ে!!! এটুকু ভেবেই আমি রোমাঞ্চিত!!!
সবাইকে অনেক অনেক বৃষ্টিভেজা শুভেচ্ছা..
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন