আমি যে বাসাটিতে থাকি তার পাশের বাসা থেকে রাত দুপুরে মাঝে মাঝে সুর ভেসে আসে। সুরের ভেতর কখনো ডুবে যেতে ইচ্ছে করে। কিন্তু পরদিন ক্লাসে যেতে হবে। না ঘুমিয়ে পাশের বাসার বা বাড়ির জোরে সোরে বাজানো সুর শুনলে পরদিন শরীর টা খারাপ করবে। মনটা আর ভাল থাকবে না। তাই ঘুমোবার চেষ্টা করি কিন্তু সুর আরো জোরে জোরে এসে আমার জানালার শিকে লেগে বেসুর হয়ে যায়। তাকে তবু আমি বেসুরো গান বলতে সাহস করি না। কেন যেন প্রতিবাদ করার কোন লোক পাই না। আমার মত আর কারো হয়ত সেই সুর বেসুর লাগে না। আজকাল এফএম রেডিওর হুতোম পেঁচা অনুষ্ঠান ভোর ৪ টা পর্যন্ত চলে। তরুণীরা তা শোনে। পরদিন পরীক্ষা থাকলেও শোনে। তাদের কোন সমস্যা হয়না। তাই পাশের বাড়ির সুর তাদের জন্য মধুর সুর হলেও হতে পারে। নাইট গার্ডরা রাস্তায় জোরে বাসি বাজাতে থাকে। তারা যেন মানুষের ঘুম ভাঙানোর জন্যই নাইট গার্ড। কখনো তারা বাড়ির গেটে লাঠি দিয়ে আঘাত করে শব্দ হলে মজা পায়। মজার কথা কি জানেন? পাশের বাড়ির মাইক চললে গার্ডদের হুইসেলের শব্দও তখন হার মানে। বাড়ান্দার কারুময় শিক ডিঙাতে পারে না। আমি শব্দ দূষণের শহরে বাস করি। আপনিও কি করেন?
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।