somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের স্বাভাবিকভাবে মরতে দিন

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেকর্ড করা হয় রেকর্ড ভাঙার জন্য। আর একবার যেটা রেকর্ড হয় পরেরবার তার চেয়ে কম কিছু হয়ে যায় নিতান্ত সাধারণ। তাই দুই চার পাঁচ দশ এখন আমাদের গায়ে সয়ে গেছে। বিশ পঞ্চাশটা হলে আমরা একটু নড়ে চড়ে বসি। তবুও একশ’ দেড়শ’র কম কিছু হলে তা সেভাবে আকৃষ্ট করে না। তাই তো প্রতিবারেই চেষ্টা থাকে আগেরটা ছাড়িয়ে যাবার।

টিভিতে খবরে দেখলাম বিজিএমইএ সভাপতি সাহেব লিখিত বক্তব্য সুন্দর পাঠ করছেন। আমাদের মন্ত্রী-মিনিস্টারদের মতন করে ’জড়িত সবাইকে’ জাতীয় একটা বক্তৃতা দিলেন। এবং গার্মেন্টস ব্যবসায়ী জ্ঞাতী ভাইএর পক্ষ সমর্থন করে জানালেন তার কোন দোষ নাই। কারণ জনৈক ইঞ্জিনিয়ার নাকি ফাটল ধরা ভবনটিকে নিরাপদ ঘোষনা করে গেছেন।

সভাপতি সাহেব, আপনার সরলতায় আমি মুগ্ধ। একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আপনি যথাযোগ্য সরলতার প্রমাণই রাখলেন। কিন্তু আপনি হয়তো জানেন না, একটা শ্রেণীর এদেশে ইচ্ছে পূরণ অনেক সহজ। এদেশে কিছু টাকা খরচ করলেই আপনি পেতে পারেন আপনার ইচ্ছে মতো ডাক্তার, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, এমনকি মামলার ফলাফল। ইঞ্জিনিয়ার সাহেবকেও যে দোষ দেব, তাও পারছি না। উনি হয়তো ইচ্ছে করে এমন একটা মত দেননি। উনি সরল মনেই যা বুঝেছেন, মতটা দিয়েছিলেন। সমস্যা বরং আরেকটু পেছনে। ইঞ্জিনিয়ার সাহেব সুচিন্তিত মত দেবেন কী করে? উনিতো এক নাইস সানি মর্নিং-এ ঘুম থেকে উঠে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। ওইযে বাবার টাকা ছিল। হয়তো এক জন্মদিনে বাবা ছেলেকে ইঞ্জিনিয়ারিংএর এই সার্টিফিকেটটা গিফট করেছিলেন।

ঘটনা যাই হোক, আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিছু টাকার বিনিময়ে একটা গণহত্যা করা হলো? কত টাকার চুক্তি ছিল?

ইঞ্জিনিয়ার আদৌ এমন কোন মত দিয়েছেন কিনা কে জানে। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমাদের বিজিএমইএ টাইপ সংগঠন কখনও ভুল বলেনা, মিথ্যে বলেনা, মনগড়া কথা বলেনা। যদি কিছু বলেও ফেলে পরবর্তীতে তাও সত্যি হয়ে যায়। জনাব আতিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার ঘোষনা করল আর আপনারা মেনে নিলেন? কই ব্রাক ব্যাংক তো মানল না। নাকি আপনারা ভাবলেন গার্মেন্ট কর্মীদের ইমিউন সিস্টেম ব্যাংকারদের চেয়ে অনেক ভালো? নাকি ভাবলেন, গার্মেন্টস কর্মীদের জীবনের দাম ওদের শ্রমের চেয়ে, ওদের ঘামের চেয়েও সস্তা? দু-চারজনে কিছু যায় আসে না? দু-চারশতেও না? বরং একই পরিবারের সবাই মারা গেলে আপনারা যে তড়িৎ অর্থ পুরস্কার ঘোষণা করেন তাও বরং বেচে যায়! টাকা নেবেটা কে?

পাটের দিন আর সেভাবে নেই। এখন আপনারাই সোনা ফলানো সোনার ছেলে। স্পেকট্রাম, হলমার্ক, তাজরিন যাই হোক না কেন, সোনা সোনাই। সোনার ছেলেদের সম্পর্কে বক্রোক্তিতে রাষ্ট্র মান করতে পারে।

আমরা এই যে না মরে বেচে আছি, বেঁচে থেকেতো রাষ্ট্রেরই সুফল ভোগ করছি, না কি?

কিন্তু এই বাঁচাই কি সেই বাঁচা? হে রাষ্ট্র, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে না পারুন অন্তত স্বাভাবিক ভাবে মরতে দিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×