somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুরানের গল্প: একটা ঘুম মামার গল্প

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরানের বয়স হলো সাড়ে তিন।

সারাদিন যেমন-তেমন, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে বাবার ঘুম হারাম করে ছাড়ে--বাবা, গল্প শোনাও, গল্প শোনাও, গল্প শোনাও। এবং কোন রেডিমেড গল্প হলে চলবে না, কাস্টম মেড হতে হবে। কারণ গল্পের পাত্র-পাত্রী এবং বিষয়বস্তু সে নিজে নির্বাচন করে দেবে। আমি নিশ্চিত করে বলতে পারি, সেই পাত্র-পাত্রীর সাথে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা উপেন্দ্র কিশোর রায়ের পাত্র-পাত্রীর কোন মিল নেই। যদি কোন মিল খুঁজে পাওয়া যায় তবে তা একান্তই কাকতাল মাত্র। কোনদিন তার পাত্র-পাত্রী হলো একটা মা সিএনজি আর একটা বেবি সিএনজি, কোনদিন বাবা ফ্যান আর বেবী ফ্যান, কোনদিন স্পাইডারম্যান আর ব্যাটম্যান।

গল্পগুলি জমিয়ে রাখছি তুরানের ত্রিশ বছর বয়সের জন্য, কোনদিন যদি তার পুত্রও ঘুমাতে গিয়ে শুনতে চায় একটা মা সাইকেল আর একটা বেবি সাইকেল কিংবা একটা মা টেম্পু আর একটা বেবি টেম্পুর গল্প।

আমাদের আজকের গল্প একটা ঘুম মামার গল্প:


রাত হয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। তুরান আর বাবাও শুয়ে আছে।

তুরান বললো, বাবা, আমরা কবে শিশুপার্ক যাবো?
বাবা বললেন, শনিবার।
তুরান বললো, বাবা, কবে শনিবার হবে?
বাবা বললেন, আগামীকাল।
তুরান বললো, বাবা, কবে আগামীকাল হবে?
বাবা বললেন, তুমি ঘুম থেকে উঠলেই আগামীকাল হবে। এখন ঘুমাও।

কিন্তু তুরানের আর ঘুম পাচ্ছে না। কখন সকাল হবে, কখন আগামীকাল হবে, কখন শনিবার হবে, তারপর সে শিশুপার্ক এ যেতে পারবে? তুরান বিছানায় শুয়ে শুয়ে নড়াচড়া করছে, এপাশ ওপাশ করছে আর একটু পর পর ডাকছে, বাবা, বাবা।
ঘুম ঘুম চোখে বাবা বললো, ঘুমাচ্ছো না কেন বাবা? ঘুমাও, ঘুমাও।
তুরান বললো, বাবা, আমার ঘুম পাচ্ছে না কেন?
বাবা উঠে দেখলো, তাইতো, ঘুম পাবে কী করে? ঘুম মামাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাবা তখন ঘুম মামাকে ফোন করলো, হ্যালো ঘুম, তুমি কোথায়?
ঘুম মামা তখন বললো, আমি তো শিশুপার্কে।
বাবা তখব বললো, তুমি কাছে না থাকলে কি কারো ঘুম পায়? তুমি এত রাতে শিশুপার্কে কী করছো? শিশুপার্ক কি খোলা আছে?
ঘুম বললো, না শিশুপার্ক বন্ধ। কালকে আসতে আসতে যদি দেড়ি হয়ে যায় এজন্য আমি রাতেই এসেছি। সকালে গেট খুললে আমি সবার আগে শিশুপার্কে ঢুকবো।

বাবা তখন বুঝলো, ঘুম মামা যখন বেড়াতে গিয়েছে, তুরানের আর ঘুম ধরবে না সারারাত। বাবা তখন বিভিন্ন গল্প বলতে লাগলো।

ওদিকে ঘুম মামা শিশুপার্কের গেটে বসে আছে, কখন সকাল হবে, কখন সে পার্কে ঢুকবে। গেটে গার্ড মামারা ছিল, তারা ঘুম মামাকে দেখতে পেলনা। গার্ড মামারা হাটাহাটি করছে আর গল্প করছে। গল্প করতে করতে তারা ঘুম মামার সাথে ধাক্কা খেয়ে গেল। ধাক্কা খেয়ে গার্ড মামারাই ঘুমিয়ে পড়লো।

একটা চোর চুরি করার মতলবে আশেপাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু গার্ড মামাদের ভয়ে শিশুপার্কে ঢুকতে পারছিল না। চোরটা হঠাৎ দেখলো, আরে, গার্ড মামারা সব ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ, শিশুপার্ক থেকে সবকিছু চুরি করতে হবে।

চোরও ঘুম মামাকে দেখতে পায় না। চোর চুপি চুপি যেই গেটের কাছে গেল অমনি ঘুম মামার সাথে তারও ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে চোরও ঘুমিয়ে পরলো।

ঘুম মামা সারা রাত একা একা জেগে বসে রইলো। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ভোরবেলা ঘুম মামা নিজেই ঘুমিয়ে পড়লো।

সকাল বেলা তুরান আর বাবা গেল শিশুপার্কে। যেয়ে দেখলো চোর, গার্ডমামা সবাই ঘুমিয়ে আছে। তুরান আর বাবা মিলে চোরকে ঘুমের মধ্যেই বেধে ফেললো। গার্ডদের ঘুম থেকে ডেকে ওঠানো হলো। তুরান ঘুম মামাদেরকেও ঘুম থেকে ডেকে ওঠালো। আরও লোকজন আসতে শুরু করলো। শিশুপার্কের স্যার মামারাও এসে পড়লেন। এসে তারা ভাবলেন গার্ড মামারাই চোরটাকে ধরেছে। তারা খুব খুশি হয়ে গেলেন। গার্ডমামাদের জন্য পুরষ্কার ঘোষনা করলেন।

শিশুপার্ক খুলে দেয়া হলো। সবাই পার্কে প্রবেশ করলো। ঘুম মামাও যেতে চেয়েছিলো পার্কে। তুরান ঘুম মামাকে না করেছে। কারন ঘুম মামাকে কেও দেখতে পায় না। না দেখে ধাক্কা খেলেই সবাই ঘুমিয়ে পড়বে। শিশুপার্কে ঘুরতে এসে ঘুমিয়ে পড়লে কি ভালো হয়? তাছাড়া সারারাত জেগে থেকে ঘুম মামাও খুব ক্লান্ত। ঘুম মামা সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায়। তাই ঘুম মামা বাসায় চলে গেল।

তুরান অনেক মজা করলো শিশুপার্কে। রাতে বাসায় গিয়ে ঘুমানোর সময় ঘুম মামাকে বলতে লাগলো কিসে কিসে চড়েছে। কিন্তু ঘুম মামা পাশেই বসে থাকাতে তুরান বেশীক্ষণ গল্প করতে পারলোনা। ঘুমিয়ে পড়লো।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×