১৯৯৪/৯৫ সালের কথা। স্কুলে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান। আমি তখন ক্লাশ সেভেন কিংবা এইটে পড়ি। স্যার তার দীর্ঘ শিক্ষকতা জীবন শেষ করে আজ রিটায়ার্ড করবেন, এই জন্যই বিদায় অনুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে স্যার তার বক্তব্য রাখলেন। তিনি অনেক কথায় বলেছিলেন। বেশির ভাগই মনে নাই। তবে তিনি আমাদেরকে ৩টি উপদেশ দিয়েছিলেন যা এখনো মনে আছে, এবং চেষ্টা করি মেনে চলতে। উপদেশ ৩টি হলো:
এক: যখনই আজান শুণবে তখন প্রথম কাজ হলো নামাজ আদায় করা। চেষ্টা করবে যেন সঠিক সময়ে নামাজ আদায় হয়।
দুই: এই সমাজে অন্যায়, অবিচার, লোভ, লালসা, কুপ্রথা, অশ্লীলতা ইত্যাদি থেকে বেচে থাকতে হবে। এমন ভাবে সমাজে চলবে যেন এইসব পংকিলতা গায়ে না লাগে। যেমন, কাদার মধ্যে থেকেও শিং মাছের গায়ে কোন কাদা লাগে না।
তিন: একটি কলাগাছ যেমন কলা ধরলে ভারে বাকা হয়ে যায়, কিন্তু যে গাছে কলা ধরেনি তা মাথা উচু করে দাড়িয়ে থাকে। তেমনি, যে ব্যক্তি যত বেশী বিদ্বান, যত তার জ্ঞান, সে পৃথিবীতে তত বিনয়ী হবে। আর যার মধ্যে কোন জ্ঞান নাই কিংবা খুব অল্প বিদ্যা আছে, সে গর্বসহকারে চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


