somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেদের একান্ত ''গুপন'' কষ্ট - আসিফ এন্তাজ রবি :((:((:P

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেদের একান্ত ''গুপন'' কিছু কষ্ট থাকে, যে কষ্টের খবর মেয়েরা তো দূরের কথা, সমাজের অন্য ছেলেরাও ঠিক মতো জানে না।

সেদিন এক বন্ধুর বাসায় গেছি। বন্ধুর একটি ছেলে আছে, ভীষণ চঞ্চল। গিয়ে দেখি বেচারা বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে। দুষ্টমির দ-ও নেই। কারণ কি? :-*

-
-


পিচ্চিটার ''সুন্নতে খাতনা'' হয়েছে। শুনে আমার নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। কষ্টে বুকের ভেতর এবং শরীরের আরেকটি বিশেষ জায়গা টন টন করে উঠলো। :((

আমার মনে পড়ে, ছেলেবেলায় বাসায় যখন সিদ্ধান্ত নেয়া হল আমার খাতনা হবে শুনে আমি কেঁদে ফেললাম। বললাম, না, না, না, কিছুতেই না।

আমাকে কনভিন্স করাতে এগিয়ে এলেন আমার বড় মামা। বললেন, ছেলে হয়ে যখন জন্মেছিস, তখন ...

মামা কথা শেষ করতে পারলেন না। নিজেই ঝর ঝর করে কেঁদে দিলেন। খুব সম্ভবত তারও শৈশবের কথা মনে পড়ে গিয়েছিলো। তারও খুব সম্ভবত বুক এবং শরীরের অন্যত্র বিশেষ জায়গা টন টন করে উঠেছিলো।

জীবনে ওই প্রথম ছেলে হওয়ার জন্য নিজেকে অভিশাপ দিলাম। :((

শুভক্ষণ দেখে দিনক্ষণ ঠিক করা হলো। দেখতে দেখতে সেই ভয়ংকর দিন এসে উপস্থিত হলো। আমি ভয়ে নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছিলাম। শুকিয়ে অর্ধেক হয়ে গেলাম।

তখন হাসপাতালে নিয়ে কাটাকাটি করার আরামপ্রদ এবং সভ্য নিয়মটি চালু হয়নি। এই মহান কাজের জন্য বিশেষ একজন থাকতেন, তাকে বলা হতো হাজাম। আমার ''কাজ'' করার জন্য একজন বিশিষ্ট দশাসই হাজাম ঠিক করা হলো। B:-)

বাসা ভর্তি লোক। দুনিয়ার আত্নীয়স্বজন এসে হাজির। দুভাগ্যক্রমে আত্নীয়স্বজনদের মধ্যে আত্নীয়াদের সংখ্যাই বেশি। চাচাতো, মামাতো ভাইদের আসতে নিষেধ করে দেয়া হল। কেননা তারা যদি দেখে ভয় পায়। বোনদের জন্য কোনো নিষেধাজ্ঞা না থাকায় বোন, বোনের বান্ধবীকুল ... সে এক মহাসমাবেশ। সকলের সেকি কৌতুহল!!!

হাজাম আসলেন দুপুরে। এই উপলক্ষ্যে আমাকে লুঙ্গি পড়ানো হলো। লাল, অভিশপ্ত বেদনাবহুল সেই লুঙ্গির ডিজাইন আজও আমার মনে আছে।

আমাকে বসানো হলো একটা জলচৌকিতে। বাড়ি ভর্তি লোকের সামনে হাজাম বলল, এই পুলা লুঙ্গি খুল।

সাথে সাথে চারিদিক থেকে উৎসাহী লোকজন লুঙি খুলে দিল। এ যেন দ্রৌপদীর বস্ত্র হরণ। আমি নাঙ্গা বাবা হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কেউ বসতেও বললো না।

এরপর লাগলো ক্যাঁচাল। বড় মামা এবং হাজামের মধ্যে খুবই তুচ্ছ একটি বিষয় নিয়ে তর্ক বেঁধে গেলো। তাদের কথা আর শেষই হয় না। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে। গায়ে কোনো সূতা নেই, চারিদিকে গ্যালারির মতো মানুষ, তাদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার মনে হলো, আমি একা, বড় একা এবং বড় বেকায়দা লেভেলের একা।

যাক, পরবর্তী বিভৎস্য, রোমহর্ষক ঘটনার বর্ণনা আমার পক্ষে দেয়া সম্ভব না। কাজী আনোয়ার হোসেনের মতো থ্রিলার লেখার হাত আমার নেই।

আমার শুধু মনে আছে এই ঘটনার পর আমাকে দীর্ঘদিন লুঙ্গি পড়ে থাকতে হয়েছিলো। শুধু তাই নয়, লুঙ্গির একটি বিশেষ জায়গা উচু করে ধরে রাখতে হতো। ঘা শুকানোর জন্য ''মডেমের'' মাথায় বদনা দিয়ে গরম পানি ঢালার উঞ্চ এবং বেদনাদায়ক স্মৃতিও ভোলার নয়। এ কভু যাবে না ভোলা।

আরো কষ্টের বিষয় কি জানেন? আমি তো এখানে প্রমিত ভাষায় বলছি 'সুন্নতে খাতনা' । আমাদের এলাকায় এই মহান অনুষ্ঠানের নাম ছিল ''চ্যাং কাটা''।

এই কাজে কষ্ট আছে, কোনো সন্মান নেই, কোনো স্বীকৃতি নেই।

ছেলেদের এই দুঃখের কথা কয়টা মানুষ জানে?:((
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
২৪টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×