somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডোবি ইল্যাস্ট্রেটরঃ প্রথম থেকে এখন পর্যন্ত B-) B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভেক্টর আর্ট সহ বিভিন্ন লোগো, ব্যানার, ফেষ্টুন ডিজাইনের জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। ১৯৮৬ সালে ইল্যাস্ট্রেটর প্রথম রিলিজ দেয় এর কোম্পানি এডোবি সিস্টেমস। এডবি ইল্যাস্ট্রেটর মূলত তৈরি করা হয়েছিল Bezier curves নামের গাণিতিক ইকুয়েশানের বক্ররেখা এবং আকৃতির বক্স কম্পিউটারে আঁকার জন্য। বিভিন্ন ধরনের বাঁকানো রেখা এবং লাইন আঁকতে পারবে এমন ধারনায় বিশ্বাসী হয়ে এডোবি তাদের সফটওয়ারের মার্কেটিং ইমেজ হিসেবে বেছে নেয় বিখ্যাত চিত্রশিল্পী Sandro Botticelli এর The Birth of Venus এর Venus নামের প্রতিকৃতিকে। সেই থেকে শুরু এখন পর্যন্ত ভেক্টর আর্টের জন্য অপ্রতিদন্ধী সফটওয়্যার ইল্যাস্ট্রেটর এর অনেকগুলো ভার্সন বের হয়েছে , যার সর্বশেষ ভার্সন ইল্যাস্ট্রেটর সিসি। যেই ছবিটি আপনারা দেখেছেন এটি এডবি ইল্যাস্ট্রেটর এর প্রথম ভার্সনের কভার ইমেজ।

পরবর্তী ভার্সনগুলোর আপগ্রেডিং:



ইল্যাস্ট্রেটর ১ রিলিজ হওয়ার পর এর ব্যাপক চাহিদা দেখে পরবর্তী ১৯৮৮ সালে এর দ্বিতীয় ভার্সন "ইল্যাস্ট্রেটর ৮৮" বাজারে ছাড়া হয় উইন্ডোজ কম্পিউটারের জন্য ডিজাইন করে। ইল্যাস্ট্রেটর ২ না হয়ে ৮৮ নাম দেওয়া হয় এর রিলিজের বৎসর হিসেবে।





পরবর্তীতে "ইল্যাস্ট্রেটর ৮৮" অনেকগুলো ওস উপযোগী ভার্সন বাজারে আসলেও মূলত উইন্ডোজ এবং ম্যাকের জনপ্রিয়তার কারণে এই দুই ওএস উপযোগী করে ভার্সন বাজারে ছাড়তে শুরু করে এডোবি সিস্টেমস। এইসময় উইন্ডোজের ব্যাপক মার্কেট জনপ্রিয়তার কারণে পরের "ইল্যাস্ট্রেটর ৩", "ইল্যাস্ট্রেটর ৪" শুধু উইন্ডোজের জন্যই ছাড়া হয়। "ইল্যাস্ট্রেটর ৫" ভার্সন ম্যাক এবং উইন্ডোজ দুটোর জন্যই ছাড়া হয়।


আগের ভার্সনগুলোতে অনেক কম সুবিধা থাকলেও এডোবি তাদের ইল্যাস্ট্রেটর ৬ ভার্সনের ব্যাপক কিছু টুলস এড করে বাজারে ছাড়ে ১৯৯৬ সালে। এই ভার্সনে টু টাইপ ফন্ট ব্যবহার করা ছাড়াও এক্সটা প্লাগিন যোগ রাখার ব্যবস্থা রাখা হয়।





এডোবি ৭ বাজারে আসে ১৯৯৭ সালে এবং যার মাধ্যমে মূলত উইন্ডোজ এবং ম্যাকের ভার্সন নিয়ে জটিলতা মুক্ত হয়ে যায় ডিজাইনাররা। এই ভার্সন উইন্ডোজ এবং ম্যাকের জন্য সমান সুবিধাসম্পন্ন করে বাজারে ছাড়া হয়।



এরপর ইল্যাস্ট্রেটর ৮, ৯, ১০ সবগুলো ভার্সনেই অনেক নতুন নতুন সুবিধা এড হলেও তেমন বড় কোন সুবিধা বা সুযোগ নিয়ে বাজারে আসেনি।

ক্রিয়েটিভ সুইটঃ

২০০৩ সালে এডোবি তাদের সকল সফল প্রোডাক্টকে একত্র করে "ক্রিয়টিভ সুইট" নাম দিয়ে বাজারে প্রকাশ করল আরো অধিক এনং নতুন ফিচার সমৃদ্ধ করে। ইল্যাস্ট্রেটর পেল নতুন ভার্সন "ইল্যাস্ট্রেটর সিএস"। এই প্রথম ডিজাইনাররা ইল্যাস্ট্রেটর ৬ ব্যবহার করে ৩ডি ইফেক্ট ও অবজেক্ট বানাতে পেরেছিল যেটি তখনকার দিনে অনেকবড় একটা পাওয়া। বিদায় দিল ইল্যাস্ট্রটরের সেই কভার ইমেজের "ভেনাস" এবং তার জায়গায় স্থান পেল প্রকৃতি।







আগের ভার্সনগুলোতে কভার ইমেজে বৈচিত্র্য থাকলেও এডোবি ইল্যাস্টেটর সিএস৩ রিলিজ দেওয়ার সময় কভার ইমেজে প্রকৃতির ছবি বাদ দিয়ে প্রতিটা প্রোডাক্টের আলাদা নির্দিষ্ট রং এবং সাথে নাম দিয়ে বাজারে ছাড়ল। ইল্যাস্ট্রেটর পেল কমলা রঙের কভার। পরবর্তিতে সিএস৫ থেকে একটু পরিবর্তন করে বাকী ভার্সনগুলোতেও এই রকম একইভাবে কমলা রঙয়ের কভার দিয়ে বাজারে ছাড়া হয়েছিল। সর্বশেষ ইল্যাস্ট্রেটর সিসিতে কমলার পাশাপাশি বাদামী রঙের ব্যবহার করে কভার ইমেজ ছাড়া হয়েছে।

















লেখাটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমাদের পেইজ থেকে ঘুরে আসতে ভুলবেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

×