আজ সকাল থেকেই মনে করতে শুরু করলাম- সেদিন কী কী করেছিলাম, যেদিন সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ জিতেছিল। যতদূর মনে করতে পারলাম, আজ সকাল থেকে তাই তাই করতে চেষ্টা করলাম। কারণ আর কিছুই না। এই আশায় যে - যদি বাংলাদেশ জিতে যায়।
একটা মজার ব্যাপার হলো, বাংলাদেশ যেসব বড় দলকে আগে কখোনই হারায়নি, সুপার এইটে এসে তাদের-ই মুখোমুখি। সাউথ আফ্রিকাকেও আগে কখোনই হারায়নি। সো, আজ ইংল্যান্ডকে হারাবে, তা ভাবতে দোষের কি?
আর এ আশাতেই সারাদিনজুড়ে রেস্টের উপরই রইলাম। রাত জেগে খেলা দেখতে হবে না। আজ শুধু চোখ থাকবে বাংলাদেশের পারফরমেন্সের উপরই। বলাতো যায় না, আগামীকাল এক অলিখিত উৎসবের দিন হলেও হতে পারে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


