গ্রীষ্ম হলো ফলের ঋতু- মানছি আজো তাই,
এই শহরের বাজার গুলোয়-প্রমান যখন পাই।
বর্ষা কালে আগের মতো-বৃষ্টি কোথায় পরে ?
কালবৈশাখীর নাম করে সে -যায় আগেই ঝোরে !
শরত এলে কাশের বনে- ফুল যদিও ফোটে,
ব্যাস্ত মানুষ দেখতে হলে- কোথায় যাবে ছুটে ?
হেমন্তের ই শিশির ভেজা-শিউলি ফুলের ঘ্রান,
কতোই মধুর সুবাস যে তার-যায় জুড়িয়ে প্রান ।
শীতের ভোরে রসের পিঠা- কাঁচা খেজুর রস,
কে কি খাবি মুখ ধুয়ে সব- আয় টেবিলে বস !
মায়ের গলার মিষ্টি সে ডাক-পাইনা কতো দিন ,
মাগো তোমার আমার কাছে- আছে অনেক ঋণ ।
বসন্ত আজ চারুকলার- উৎসবের এক নাম,
ইট পাথরের এ শহরে- নেই কোন যার দাম !
ষড়ঋতু আগেও ছিল -এই শহরের মাঝে,
এখন সে সব পাল্টে গেছে- হচ্ছে সবই বাজে।
সারা দেশের মানুষ যখন- এই শহরে এলো ,
ষড়ঋতু ক্যামন করে- পালিয়ে চলে গেলো ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

