ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়া একটা সত্যি গল্প। রাসূল হযরত মুহাম্মদ(সঃ) এর কাছে এক ভিক্ষুক এসেছিল ভিক্ষা করতে।তিনি ভিক্ষা না দিয়ে বললেন তোমার কি আছে।ভিক্ষুকের কাছে ছিল কম্বল আর বোল ।মহানবী সেটা বিক্রি করার ব্যাবস্থা করে তাকে কুঠার কিনে দিলেন।তাকে বললেন বনে গিয়ে কাঠ কাটতে আর সেই কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে।ভিক্ষুকটি এভাবে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে স্বাবলম্বি হল।
হলের গেট দিয়ে আজ দুপুরে বেরোচ্ছিলাম।পঞ্চাশোর্ধ্ব এক শশ্রুমন্ডিত পাঞ্জাবী পড়া এক ভিক্ষুক দাঁড়িয়েছিল গেটে।আমাকে সামনে পেয়েই আর্তি জানাল ,বাবা কয়টা টাকা দেন না।আমি সাধারনত ভিক্ষা দেই না,কিন্তু লোকটা আমার পেছনে পেছনে রাস্তায় আসতে লাগল।আমি একটু বিব্রত হলাম এবার ,লোকটা ভালই বয়স্ক মুরুব্বির মত।তারপরও কি মনে করে দিলাম না কোন টাকা ।
মহানবী কুঠার কিনে দিয়ে স্বাবলম্বী করেছিলেন,আমরা এখন এই যুগে,এই পরিস্থিতিতে আমাদের দেশে কি করতে পারি এদের জন্য?
অনেক চিন্তা করেও একা একা সহজ কিছু পাচ্ছি না…
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




