somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাবিটা জোরালো করলেন মোহাম্মদ আশরাফুল

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রীলংকা উদীয়মান একাদশ ৪১০ (ভিতিনাগে ১৬৮*,সোহাগ গাজী ৫-১০৪,), বাংলাদেশ ৪৭৯ (আশরাফুল ১০২,মমিনুল ৯৯,সোহাগ গাজী ৮২*,মুশফিকুর ৮১ ) ফলাফলঃ ম্যাচ ড্র



শ্রীলঙ্কায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল।২৩ দিনের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি করলেন মোহাম্মদ আশরাফুল! অবশ্য গত ১১ ফেব্রুয়ারি খুলনা রয়্যালসের বিপক্ষে ঢাকা গ্লাডিয়টরসের হয়ে করা সেঞ্চুরিটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের।তারপরও আশরাফুল ফ্যানরা খুশি হতে পারেন তার কিছুটা ধারাবাহিক পারফরম্যান্সে ।





উচ্চতায় দুজনই ছোট হতে পারেন,তাদের ব্যাট যে কথা ঠিকই বলে তার প্রমান দিলেন মমিনুল হক আর মোহাম্মদ আশরাফুল।তৃতীয় উইকেট জুটিতে দুজনে গড়েন ১৭৮ রানের পারটনারশীপ।এর মধ্যে আশরাফুল করেন তার ১৭ তম ফার্স্টক্লাস সেঞ্চুরি। মমিনুল হকও খেলেছেন দুর্দান্ত। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। কোনো উইকেট না হারিয়ে ৮ রান নিয়ে আজ ম্যাচের শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুটা হয় বাজেভাবে। দলীয় ২২ রানে প্রথম উইকেটের পতন। ৪৫ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। তবে ম্যাচের চিত্র বদলে যায় আশরাফুল ও মমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে।

মমিনুল খেলেছেন একেবারে টেস্ট মেজাজে।ব্যাট করেছেন তিন ঘন্টারও বেশি।১৩৮ বলে করেন ৯৯।
শুরুতে সেটেল হতে টাইম নিলেও মারার বল ঠিকই মেরেছেন।স্পিনের বিপক্ষে ব্যাবহার করেছেন ফুটওয়ারক।পেসেও ছিলেন দুর্দান্ত ।স্কয়ার কাট কিংবা লাহিরু গোমেজকে কভার ড্রাইভ ছিল দর্শনীয়। ২য় সেশন শুরু করেন মাদুসংকাকে বাউন্ডারি মেরে,ওই ওভারে কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন আরো একটি।পঞ্চাশ পূর্ণ করেন ৭৪ বলে।তার পর পরই বাঁহাতি স্পিনার দুলঞ্জানা মেনভিসকে মাথা উপর দিয়ে হাঁকান ছক্কা।ছিলেন নিজের চতুর্থ ফার্স্ট ক্লাশ সেঞ্চুরির খুব কাছাকাছি,শেষ সেশনে মিড অনে সহজ ক্যাচ দিয়ে ফেরত আসেন।
অবশ্য এই ইনিংসটা খুবই দরকার ছিল মমিনুলের। বিবর্ণ এক বিপিএলের পর সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট দের মধ্যে প্রতিযোগিতায় যে নিজেকে প্রমানের খুব দরকার ছিল।পেছনেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে যাওয়া মার্শাল আইয়ুব।
আশরাফুল প্রথম সেশন পুরোটাই খেলেন দেখেশুনে,বেশিরভাগ স্ট্রাইক মমিনুলকে দিয়ে।তবে লাঞ্চের পরই খোলস ছেড়ে বেরিয়ে পড়েন আশরাফুল।ফিফটি ছোয়ার দৌড়ে মমিনুলকে পেছনে ফেলেন।মমিনুল তখন ৪৭ এ।১১ চার ১ ছয়ে ১৪৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।তার ইনিংস শেষ হয় আশান প্রিয়াঞ্জনের স্লিপে ডান দিকে ঝাপিয়ে পড়ে নেওয়া অসাধারন এক ক্যাচে।
শেষ বিকেলে মাহমুদুল্লাহ,মুশফিকে আর বোলার থেকে ব্যাটস্ম্যান হয়ে যাওয়া সোহাগ গাজী রীতিমত টুয়েন্টি টুয়েন্টি খেলেন।পার করেন দলের সাড়ে চারশ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×