somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষতবিক্ষত মানবাধিকারের পক্ষ থেকে রক্তাক্ত শুভেচ্ছা

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসুন গল্প শুনি, তথাকথিত সভ্য দেশের গল্প নয়, আরবের মরু বেদুইনদের গল্প। একবার একটি অঞ্চলে একদল মানুষদের উপর অন্যদল বেশ চড়াও হয়েছে। অতিরিক্ত নির্যাতন সহ্য করতে না পেরে নির্যাতিত মানুষগুলো পাশের রাজ্যে পালিয়ে যায়। সেখানে তাদের বন্ধুরা ছিল। বন্ধুরা তাদের ফসলের জমি ভাগ করে দিয়েছে। ঘর ভাগ করে দিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে যাদের একাধিক বউ ছিল তারা একটি বউকে তালাক দিয়ে নির্যাতিত বন্ধুদের সাথে বিয়ে দিয়েছিল। এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আসহাবে রাসূলের মুহাজির ও আনসারদের কথা বলেছি।

সেই দাবী নিয়ে ১৯৪৭- ১৯৫১ সালে ভারত থেকে এদেশে একদল মুহাজির এসেছেন হিন্দুদের অত্যাচার সহ্য করতে না পেরে। না, আমরা তাদের সাথে মদীনার আনসারদের মত আচরণ করতে পারিনি। আমরা তাদেরকে থাকতে জমি দেইনি। তারা সরকারি জমিতে ক্যাম্প করে থাকতো। অনেক কষ্টে দিনাতিপাত করতো। সেই নিরীহ মানুষদের উপর আমরা গণহত্যা চালিয়েছি আমাদের স্বার্থ উদ্ধারের জন্য ১৯৭১ সালে। সেই থেকে শুরু। আমরা গণহত্যা শিখে ফেলেছি। এখন আমাদের কাছে গণহত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার।

মানবতাকে আমরা খুন করেছি ১৯৭১ সালে। এরপর মুজিবের আমল, জিয়ার আমল, এরশাদের আমলে আমরাই খুন করেছি আমাদের। দেদারছে...। অতঃপর একটু স্থিতাবস্থা আসলেও গত ২০১৩ সাল থেকে শুরু হয়েছে আবার গণহত্যা।

আজ নাকি মানবাধিকার দিবস। রক্তাক্ত মানবাধিকার দিবসের শুভেচ্ছা নিন। শুভেচ্ছার পাশাপাশি কিছু ইনফরমেশনও নিন। বাংলাদেশে ২০১৬ সালে কোন যুদ্ধ হয়নি। বিরোধী দল দেয়নি কোন রাজনৈতিক কর্মসূচী। পঙ্গু হয়ে যাওয়া বিরোধী দলের যখন টিকে থাকাই দায় সেখানে দেশে একটিমাত্র দল দৃশ্যমান। নিরুত্তাপ সেই দেশে এই বছর এখন পর্যন্ত খুন হয়েছে ২০৮৭ জন। এর মধ্যে পুলিশ/র‍্যাব গুলি করে মেরেছে ২২৫ জনকে। ধর্ষনের শিকার হয়েছেন ৬৮৯ জন নারী (এই সংখ্যা সম্ভবত গৃহযুদ্ধে বিপন্ন সিরিয়ার চাইতেও বেশী)।

এই বছর গুম হয়েছেন ৪১৪ জন মানুষ। এর মধ্যে বেশীরভাগ হলেন রাজনৈতিক নেতা-কর্মী বা তাদের প্রিয়জন। উল্লেখ করার মত হলো অধ্যাপক গোলাম আযমের ছেলে আমান আযমী, মীর কাশেম আলীর ছেলে ব্যরিস্টার আরমান এবং সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের। কম যায় না প্রতিবেশী রাষ্ট্র ভারতের সীমান্তরক্ষী বাহিনীও। তারা হত্যা করেছে এদেশের ২৪ জন মানুষ। নির্যাতন করেছে শতাধিক মানুষকে। এই তথ্যগুলো শুধুমাত্র জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য। অপ্রকাশিতগুলো অপ্রকাশিতই থাক...

মত প্রকাশের স্বাধীনতা, চলা-ফেরার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার চাওয়ার অধিকার, মৃত্যুর পর লাশ চাওয়ার অধিকার এসব নিয়ে না হয় কথা নাই বললাম। ক্ষতবিক্ষত মানবাধিকারের পক্ষ থেকে আবারো রক্তাক্ত শুভেচ্ছা গ্রহন করুন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×