somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ শুরু হয়েছে প্রাথমিক অডিশন পর্ব

০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ এর প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় জেলাগুলোর রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগিতার প্রাথমিক সিলেকশন রাউন্ড অনুষ্ঠি হবে ৪, ৫ ও ৬ এপ্রিল।
'গানে...আওয়াজ তোলো প্রাণে' স্লোগান নিয়ে চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ শুরুর ঘোষণা দেয়া হয় ৮ মার্চ। এ প্রতিযোগিতার মাধ্যমে সন্ধান করা হবে চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮-কে। চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ নির্বাচন করবেন দর্শকদের পাশাপাশি সঙ্গীতের দুই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ প্রতিযোগিতায় অংশ নিতে রেজিষ্ট্রেশনের সর্বশেষ দিন পর্যন্ত সারাদেশ থেকে এসএমএসের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন ৭৩ হাজার ১৭২ জন এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নাম নিবন্ধন করেছেন প্রায় ১৫ হাজার।
৪, ৫ ও ৬ এপ্রিল চট্টগ্রাম ও বরিশাল বিভাগে প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের রেজিষ্ট্রেশন নম্বরগুলো হবে - চট্টগ্রাম ৪ এপ্রিল ১১০০০০০০০১ থেকে ১৭০৫০৫০০০০, ৫ এপ্রিল ১৭০৫০৫০০০১ থেকে ১৯৯০০০০০০০ পর্যন্ত। ৬ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দিনের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
একইভাবে বরিশাল বিভাগের ৪ এপ্রিলের প্রাথমিক বাছাই পর্বের রেজিষ্ট্রেশন ১১০০০০০০০১ থেকে ১৭০৫০৫০০০০, ৫ এপ্রিল ১৭০৫০৫০০০১ পর্যন্ত। ৬ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দিনে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রতিযোগীদের প্রাথমিক বাছাই পর্ব চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এবং বরিশাল বিভাগের প্রতিযোগীদের প্রাথমিক বাছাই পর্ব বরিশাল কাব জেলা স্কুল মোড়ে অনুষ্ঠিত হবে। মোট ১০টি বুথে ২০ জন বিচারক সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগীদের অডিশন নেবেন। সারা বাংলাদেশকে ৭টি জোনে বিভক্ত করে প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ ছয়টি বিভাগীয় শহরকে ছয়টি এবং ঢাকা মেট্টোকে আলাদা একটি জোনে ভাগ করে এ প্রতিযোগিতার প্রতিযোগীদের প্রাথমিক অডিশন পর্ব অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগে ২০ জন ও বরিশাল বিভাগে ২০ জন শিল্পী গেছেন বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য। যেসব শিল্পীরা বিচারক হিসেবে গেছেন তারা হলেন- আবদুল জব্বার, খালিদ হোসেন, খুরশীদ আলম, কনক চাঁপা, আবিদা সুলতানা, শাম্মি আখতার, ফাতেমা তুজ জোহরা, সালমা সুলতানা, রফিকুল আলম, রেবেকা সুলতানা, ইফফাত আরা নার্গিস, মিল্টন খন্দকার, ইমন সাহা, সুনীল চন্দ্র দাস, কবির বকুল, শফিক তুহিন, ফরিদ আহমেদ, রিজিয়া পারভীন, অদিতি মহসিনসহ প্রমুখ।
দেশের বাইরে বসবাসরত প্রাবাসী বাংলাদেশীরাও এ প্রতিযোগিতার ওয়েব সাইটের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে অংশ নিয়েছেন। প্রবাসী বাংলাদেশীদের েেত্র একটি নির্দিষ্ট ফরম পূরণ করে সাধারণভাবে গাওয়া তাদের গান (কণ্ঠ) নমুনা অডিও ফাইল হিসেবে আপলোড করেছেন। আপলোড অডিও শুনে বিচারকরা তাদের মধ্য থেকে প্রাথমিক অংশগ্রহণকারী মনোনিত করবেন।
ধাপে ধাপে প্রতিযোগিতা শেষে প্রথমে শীর্ষ একজনকে চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ খেতাবে ভূষিত করা হবে। চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ সহ প্রতিযোগিতার শীর্ষ ১০ জন পাবেন নানা আকর্ষণীয় পুরস্কার। পরবর্তীতে চ্যানেল আইয়ের আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কনসার্টের সুযোগসহ ইমপ্রেস অডিও ভিশন থেকে তাদের অ্যালবাম প্রকাশ করা হবে।
পুরো প্রতিযোগিতায় প্রধান সহায়ক হিসেবে থাকবে প্রথম আলো। সহযোগিতায় এনেঙ্ কমিউনিকেশন্স ও এসএসএলই।
উল্লেখ্য, ১৩ মার্চ'০৮ থেকে একটি নির্দিষ্ট নম্বরে যেকোন মোবাইল থেকে এসএমএস করে চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ প্রতিযোগিতায় অংশ নিতে উচ্ছুকরা নাম রেজিষ্টেশন করেন। সময় বাড়ার পর ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত ছিল রেজিষ্ট্রেশনের শেষ সময়।

এক নজরে
চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮
প্র্রকল্প পরিচালক : আফজাল হোসেন
হেড অব ইভেন্ট : ইবনে হাসান খান
হেড অব প্রোডাকশন : হাসান আবিদুর রেজা জুয়েল
ইনচার্জ (ক্রিয়েটিভ টিম) : রুমানা রশিদ ঈশিতা
ইনচার্জ (প্রোমোশনাল) : অপু মাহফুজ
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×