মেঘে মেঘে গেলো বেলা, আজ কালে কালে
পাড়া বলে, ছিল এক আড্ডার খানা;
বেলাবেলি জমে যেতো ছেলে ,বুড়ো, নানা।
গার্লস ইস্কুল ছুটি, ঠিক ঘড়ি মেপে;
চোরকাঁটা রোমিওর বুক যেতো কেঁপে :!>
চোখাচোখি প্রতিদিন, মাঝে মাঝে হাসি
আহা সেই দিন গুলি, বড় ভালোবাসি।
মোবাইল ফোনের কোন, ছিল নাকো চল;
কথা যা যেত জমে, চিটিতেই বল্।
বুক ভেঙ্গে মাঝে মাঝে, যেত ছেড়ে পাড়া;
মিতা নেই? ঠিক হ্যায়; এসে গেছে ফারাহ।
মাঝে সাঝে ঝুটঝাট, গ্যান্জাম চলে
পাড়া পাড়া লেগে যায়, ফাইট দলে বলে।
নেই ডিশ, ভিসিডির- যুগ সবে শুরু
কুয়াশা, মাসুদ রানা, বনহুরই গুরু
ডেটিং আর চাইনিজ ছিল এক জুটি
পকেট টা ফাঁকা হলে স্বপ্নেরা টুটি
চোরকাঁটা বলে, সব সময়ের দোষ
এই কালে কিছু নেই? ফাইন আর জোশ?!
ছুডু কালে সব নাকি ছিল খুব ভালু?!
বলো দেখি কই ছিল সামু ব্লগ আর আলু
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




