কেন তবে কাঠি কাঠি, প্যান্ট পিছু ধাওয়ারে?!
বোতাম আর চেন -ফেন নেই কোন ঝামেলা
সাধা সিধে এক গিঠে, চুকে যায় মামলা
ছোট কাজ কত ইজি, দেখেছো কি ভেবে কেউ?
দখিনা বাতাস পেয়ে, ফুলে উঠে যেন ঢেউ
মনে পড়ে? গোছ মেরে, দেয়া ঝাঁপ পুকুরে?
মাথাতে তুলে সে দৌড় (যবে) তাড়া করে কুকুরে? :!>
হাটু খান করে বের আদমের ক্যাটওয়াক
গুরুজন এসে গেলে নিমেষেই রাখ ঢাক
নব বিবাহিতদের কথা নাই আর বললাম :!>
উকি মেরে, জিব কেটে বলে 'দাদা, চললাম!"
তবে ভাই, ডান্স ফ্লোরে ইনি বড় বেমানান
দুই পেগে টাল হয়ে দিলে কেউ এক টান :!>
চোরকাঁটা কানে কানে তাই বলে 'সাবধান!'
সস্থানে না রাখিলে, যায় মান সন্মান
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



