সামহ্যোয়ার ইন ব্লগ
এইখানে ব্লগানো হয়
চার্জঃ ফিরি
সামহ্যোয়ার ইন ঢাকা
এইখানেও ব্লগানো হয়
চার্জঃ ফিরি
সামহ্যোয়ার ইন বাংলাদেশ
এইখানেও ব্লগানো হয়
চার্জঃ ফিরি
প্রস্তাবিতঃ
সামহ্যোয়ার ইন পার্ক
এখানে ডিজিটাল ডেট করা যায়
চার্জঃ পুরুষগণ ঘন্টা হিসাবে; নারীগণ ফিরি
সামহ্যোয়ার ইন টয়লেট
এখানে জাপানী ইশটাইলে গোসলের সুবন্দোবস্ত আছে
চার্জঃ বড় কাম ১০ টাকা ছোট কাম ৫ টাকা ; টু ইন ওয়ান ১২
সামহ্যোয়ার ইন সূপারশপ
এখানের ইশপেশাল আইটেম খাঁটি ছাগলাদ্য ঘৃত
চার্জঃ ছাগল নিজ দায়িত্বে সংগ্রহ করিতে হইবে
সামহ্যোয়ার ইন ক্লাব
এখানে লুঙ্গি পরিয়া ট্যাঙ্গো নাচ এলাউড
চার্জঃ ডানপন্থী ঘন্টা হিসাবে, বামপন্থী ফিরি
সামহ্যোয়ার ইন চিড়িয়াখানা
এখানে মৃতপ্রায় জীব জন্তু প্রদর্শিত হয়
চার্জঃ নাই, তবে আগুন দামে ফুচকা/চটপটি ও কুক খাওয়া বাধ্যতামুলক
সামহ্যোয়ার ইন পাবলিক ইউনিভার্সিটি
এখানে সর্ববিষয়ে পাঠদান করা হয়, টুকলিফাই গ্রান্টেড
চার্জঃ সেল্ফ স্টাডি, তবে জঙ্গী মিছিলে অংশগ্রহন বাধ্যতামুলক
সামহ্যোয়ার ইন পিরাইভেট ইউনিভার্সিটি
এখানে ডিজুস সাবজেক্ট পাঠদান করা হয়
চার্জঃ ফিরি, তবে ইয়ো গোষ্ঠীর প্রাণী হইতে হইবে
সামহ্যোয়ার ইন রিয়েল ইস্টেট
এখানে প্লটমালিকগণকে বিনালুটিশে ব্যান করা হয় না
চার্জঃ প্লট ফিরি - বাড়ি বানান চড়া দামে
সামহ্যোয়ার ইন আড্ডা
নিখিল বাঙালী দুস্তি পরিষদ
চার্জঃ রাতু আর শামীমের ব্লগ দ্রষ্টব্য
আপাততো বিনা পয়সার এর চাইতে বেশী কনসাল্টেন্সি করা গেলোনা
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



