somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যযুগে বাংলার সুলতানী মুদ্রা

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডঃ মিজানুর রহমান ফকীর নেত্রকোনায় নিজ শহরে ছুটিতে বেড়াতে গেছেন। বাজারে স্বর্নকারের দোকানে তাকে একটি মুদ্রা দেখানো হয়। আরবি হরফযুক্ত কাচা টাকা। তিনি দেড়শ টাকায় সেটা কিনে নেন। প্রাচ্যকলা বিভাগে তার সাথে গল্পের সময় বিষয়টি তিনি তোলেন। আমি মুদ্রাটি দেখতে চাইলে দেরাজ থেকে কাগজে মোড়ানো অবস্থায় সেটা বের করেন। দেখে প্রাথমিক পর্যায়ে ছবি তুলে বাসায় চলে এলাম। এরপর বইপত্র আর নেট ঘেটে বুঝা গেল বাংলার স্বাধীন সুলতান নাসির উদ্দীন নুসরাত শাহের মুদ্রা আমরা পেয়েছি। বাংলায় সে সময় বিভিন্ন ধরণের মুদ্রা চালু করেছিলেন সুলতান। এজন্য বিভিন্ন জায়গায় টাকশাল বসিয়েছিলেন। আলোচ্য মুদ্রাটি সম্ভবত কিশোরগঞ্জ টাকশালের উৎপাদিত।
এটি ২০ থেকে ২৫ গ্রাম ওজন, ব্যস-১ ইঞ্চি, ধাতু-রূপা।
ছবিতে পাঁচটি লাইনের প্রথম লাইনে লেখা আছে- আল সুলতান
দ্বিতীয় লাইনে লেখা আছে- বিন আল সুলতান নাছের
তৃতীয় লাইনে লেখা আছে- আল দুনিয়া ওয়া আল দ্বীন
চতুর্থ লাইনে লেখা আছে- আবু আল মুযাফ্ফর
পঞ্চম লাইনে লেখা আছে- নুসরত শাহ

অপর পাশের ছবি পরে দেয়া হবে।

সাধারণভাবে দেখলে এটি কুফি এবং মুহাক্কাক লিপির মিশ্রন বলা যায়। লেখার চারপাশে বৃত্তের বাইরে বর্ডারে পেচানো দড়ির নকশা দেখে সে সময় পাটজাত দ্রব্যের মটিফ মনে হয়। অর্থনৈতিক ও প্রশাসনিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ ছিল বলে ধারণা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে- তখন সাধারণ মানুষের আরবি লিপি এবং ভাষা সম্পর্কে ভাল ধারণা ছিল। এ মুদ্রায় সাল উল্লেখ আছে ৯৩৪হিজরী মোতাবেক ১৫২৭ ইসায়ি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×