somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু প্রকল্পে কি করে সুবাতাস(!!!!) এলো জনগণকে জানতে দিন।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে এ মাসের মধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত হবে। সকালে বিশ্ব ব্যাংকের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইনের সঙ্গে তার কথা হয়েছে উল্লেখ করে জনাব মুহিত বলেন, "“বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি আমাকে বলেছেন, সংস্থাটির প্রেসিডেন্টকে তিনি সবকিছু জানিয়েছেন। প্রেসিডেন্ট বড় দিনের ছুটি থেকে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”"

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে দু-এক সপ্তাহের মধ্যে ভালো খবর পাওয়া যেতে পারে বলে দুপুরে সাংবাদিকদের বলেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন। ( bdnews24.com)

বিশ্ব ব্যাংক প্রথম যখন অভিযোগ তোলে তখন যোগাযোগ মন্ত্রী জনাব আবুল খুব দৃঢ় ভাষায় প্রত্যাখান করেছিলেন। সরকারের নানা কর্তা ব্যক্তি ও পক্ষীয় বুদ্ধিজীবী রা তো তাদের নানা অভিজ্ঞতার উদাহরন দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন “"পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি তো হয়নিই বরং বিশ্ব ব্যাংক এর বিরুদ্ধেই নানা রকম দুর্নীতির অভিযোগ আছে।“" জনগনের মধ্যে ও একটা অংশ এই মত টিকে বিশ্বাস করেছিল বা এখন ও করছে। সরকার ও খুব জোর গলায় বলেছিল পদ্মা সেতু হবেই হবে, প্রয়োজনে অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করে বা পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ ( পিপিপি) এর ভিত্তিতে পদ্মা সেতু করা হবে। এর মধ্যে অর্থ মন্ত্রনালয়, দুদক ও বিশ্ব ব্যাংকের মধ্যে চিঠি চালাচালি হয় এবং বিশ্ব ব্যাংক সরাসরি যোগাযোগ মন্ত্রীর মালিকানাধীন কোম্পানি “"সাঁকো”" কে কাজ পাইয়ে দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত করে এবং তারা প্রমান ও দেবে বলেছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ স্বীকার না করে ও নাগরিক সমাজ তথা গন দাবীর মুখে সরকার জনাব আবুল কে যোগাযোগ মন্ত্রনালয় থেকে সরিয়ে দেয় আর মিডিয়ার ভাষ্য মতে তখন থেকেই নাকি পদ্মা সেতু প্রকল্পে সুবাতাস বইতে শুরু করে।

পদ্মা সেতু এদেশের মানুষের আবেগের বিষয়, সমগ্র উত্তর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের সাথে সম্পর্কিত। কোন ব্যক্তি বিশেষের জন্য এ সেতু নির্মাণ বন্ধ থাকতে পারে না। কিছু দিন আগের কুবাতাস আজ কি করে সুবাতাস হল তা জনগণকে জানতে দিতে হবে। মন্ত্রী যদি দুর্নীতিতে জড়িত থাকেন তবে কি করে তিনি অন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী থাকেন ??? আবার শোনা গিয়েছিল বিটিআরসি'‘র মত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কে আইন পরিবর্তন করে তার অধীনে নিয়ে যাওয়া প্রায় চূড়ান্ত হয়েছিল। দেওয়া হয়ে গেছে কিনা জানা নেই।

এটা আমাদের একটু স্বভাব হয়ে গেছে আমরা কোন একটা ইস্যু নিয়ে কিছু দিন হৈ চৈ করে পরে ভুলে যাই । আর সরকার ও এই সুযোগ টি নিয়ে থাকে। আশা করি সরকার অন্তত এই ইস্যুতে জনগনের সাথে বিমাতা সুলভ আচারন না করে তাদের জানতে দিবে। যদি বিশ্ব ব্যাংকের অভিযোগ ভিত্তিহীন হয় তবে তাদের তিরিস্কার যেমন করবে তেমনি মন্ত্রী আবুল দুর্নীতি তে যুক্ত থাকলে অবিলম্বে তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×