somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ক্রসফায়ারে মরতে চাই তবু গুম হতে চাই না"

০১ লা মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত এক সপ্তাহ থেকে সামুতে লগ ইন করতে পারিনি, কি সমস্যা ছিল তা সামুর মডুরাই ভাল বলতে পারবেন। তাই এই অবেলায় এসে হাঁক ডাক দিচ্ছি।

ইলিয়াস আলী নিখোঁজ হল প্রায় ২ সপ্তাহ হয়ে গেল এখনও তার খোঁজ মেলেনি আর কখন ও মিলবে কিনা তার সম্ভাবনা ও তলানিতে ঠেকেছে। এখন পর্যন্ত কোন ইস্যুতে বিএনপি এত লম্বা হরতাল দেয়নি। কিন্তু লম্বা হরতালে ও কোন ফল আসেনি। জনগন হরতাল গ্রহন করেছে বা বর্জন করেছে সে বিতর্কে যাব না। হরতাল আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকর সেটা সবাই বুঝে। কিন্তু বিএনপি'র ও এখন আর হরতালে যাওয়ার সুযোগ নেই বলেই মনে হয়। সচিবালয়ে বোমা হামলা আর গাড়ী পোরানো মামলায় যেমন ফাখরুল গং আত্ম গোপনে তেমনি এমন একটি মোক্ষম মামলা দিয়ে প্রতিপক্ষ কে সাময়িক জব্দ করতে পেরে মোছে তা দিচ্ছেন টুকু, কামরুল গং।

ইলিয়াস ইস্যুটি তাই এখন কোমায় আছে ধরা যায়, আমাদের দেশের মিডিয়া ও রাজনৈতিক সংস্কৃতির কল্যানে যার আচিরেই মৃত্যু ঘটবে। টিপাই মুখ, তিস্তার পানি, সাগর-রুনি, ডেস্টিনি, কালো বিড়াল সব ইস্যু গুলো যেমন হারিয়ে গেছে বা আড়ালে নিয়ে যাওয়া হয়েছে এটা তেমনি হারিয়ে যাবে, ধামা চাপা পড়ে যাবে।

আজ সরকারী ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, ইলিয়াস আলী ইতিমধ্যে গত হয়েছেন। সকালে ওসমানী মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ইলিয়াস আলীর স্ত্রীকে আহবান জানিয়েছেন তার স্বামীর খুনীদের নাম প্রধানমন্ত্রীকে খুলে বলতে। তার মানে, সরকার তার বিভিন্ন গোয়েন্ধা সংস্থার মাধ্যমে নিশ্চিত হয়েছে ইলিয়াস আলী মৃত।প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোন প্রতিমন্ত্রীর এমন কথাকে কি সরকারী ঘোষণা মনে করা কি দোষের কিছু হবে ?? স্বামী হারা, বাবা হারা একটি পরিবারের সাথে এমন নির্মম রাজনৈতিক রসিকতা মনে হয় আমাদের দেশেই সম্ভব।

আমরা এমন রাজনীতির খেলার অবসান চাই। আমরা হরতাল চাই না বা জ্বালাও, পোড়াও , মানুষ হত্যা চাই না ঠিক একই ভাবে চাইনা "গুম" হতে। আমরা আমাদের লাশের সঠিক সৎকার চাই । বিদ্যুৎ হীনতা, বেকারত্ব, দ্রব্য মুল্যের ঊর্ধ্ব গতিতে এমনিতেই আমরা দিশেহারা, দয়া করে পৈত্রিক প্রান টুকু নিয়ে ছিনিমিনি খেলবেন না। মারতে চাইলে মেরে ফেলুন, তবে ক্রসফায়েরে মারুন। দয়া করে "গুম" করবেন না।


মৃত্যু পূর্ব অধিকার গুলো চাওয়ার সাহস আমরা হারিয়ে ফেলেছি , অন্তত মৃত্যুর পরের অধিকার আমাদের ভিক্ষা দিন। এই দেশের নাগরিক হিসেবে এটা কি বেশী চাওয়া ????
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১২ রাত ৯:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×