somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" channel 9" এর "পাওয়ার ভয়েস"- তরুন শিল্পীদের পদধ্বনি

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭/৮ বছর আগে হাবিব, মিলাদের আগমন আর বাংলা মিউজিক জগতে যেন বিপ্লব দেখা দিল। আগে যেখানে মাঠে, পথে-প্রান্তরে হিন্দি গানের জোয়ার ছিল, সেটায় যেন কিছুটা ভাটা পড়ল। এর পরে কনা, টুটুল, পথিক নবী, হৃদয় খান, আরেফিন রুমী, অর্ণব, মেহেরীন, মাহাদী, এলিটা সহ আর ও কিছু শিল্পী নানা সুরের, নানা ঢঙের গান গেয়ে সেই বিপ্লব কে যেন আর ও শক্ত ভিত দিল। বাংলার ব্যান্ড দল এলআরবি, নগর বাউল ( জেমস), মাইলস, সোলস(পার্থ), দলছুট (বাপ্পা মজুমদার) দের সাথে যুক্ত হল শিরোনামহীন, শূন্য, দুরবীন, আর্টসেল, ব্ল্যাক নামের নতুন প্রতিশ্রুতিশীল ব্যান্ড গুলো। ফলাফল ও আমরা দেখলাম হাতে নাতে।

পথে-প্রান্তরে এখন হিন্দি গানের চেয়ে বাংলা গানই এখন বেশী শোনা যায়। হিন্দী গানের সেই আগ্রাসন বর্তমানে অনেকটাই স্তিমিত। নব্বই দশকের শুরু থেকেই আমরা নানা ভাবে সংস্ক্রিতিক আগ্রাসনের শিকার। গান ছিল তার অন্যতম একটি মাধ্যম। কিন্তু বর্তমানে এই মাধ্যমটিতে আমরা ভালই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি।


উপরের কথা গুলো আজ বলার একটি কারন নিশ্চয়ই আছে। বাসার অন্যদের কথা শুনে, "channel 9" এর মিউজিক ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম "পাওয়ার ভয়েস" এর ২/৩ টা এপিসোড দেখলাম। প্রথমিক বাচাই শেষে এখন স্টুডিও অডিশন পর্ব চলছে। এই পর্ব থেকে ৩২ জন কে বাচাই করা হবে মুল অনুষ্ঠানের জন্য, যেখান থেকে নির্বাচিত হবে "টপ টেন " । অবাক করার মত বিষয় হল এই অডিসান পর্বেই ছেলে-মেয়েরা এত ভাল গান গাইছে যে সত্যিই অসাধারন। বিচারকরা ও অবাক, কাকে ফেলে কাকে রাখবে।

নিজের হেঁড়ে গলার জন্যে কখন গান গাওয়ার সাহস হয়নি কিন্তু গান শুনেছি অনেক। শ্রোতা হিসেবে আমি ভীষণ আবিভুত। মনে হচ্ছে অনেক ভাল শিল্পী পাব আমরা এদের থেকে। লালন, বাউল, জ্যাজ, রক, ফিউশন কোনটা ওরা পারে না, সবই এত ভাল গাইছে যে ওদের জন্য লিখতে বসে নিজেকে ধন্য ভাবছি।

টিভি দেখা এখন প্রায়ই হয় না বলেই চলে। কিন্তু গত কয়টা দিন মন্ত্র মুগ্ধের মত টিভি'র সামনে বসে ছিলাম আর ওদের গান শুনলাম। কিছু সময়ের জন্য ভুলে ছিলাম, দেশের সংঘাত বা বিশ্বজিতদের কথা। এর আগেও প্রতি বছরই এমন "ট্যালেন্ট হান্ট" প্রোগ্রাম হয়েছে কিন্তু এমন কোয়ালিটিফুল শিল্পীদের ভিড় ছিলনা। এটা যেন ৭/৮ বছর আগে শুরু হওয়া মিউজিক বিপ্লবের ফসল।

এর মাঝে গানে সফটওয়ার ব্যবহার বা পুরনো গান রিমিক্স করা নিয়ে নানা সমালোচনা হয়েছে কিন্তু সব কিছু পার করে বাংলা গানের সুদিনই দেখতে পারছি। এখন আর সনি টিভি বা স্টার প্লাসের গানের প্রোগ্রাম দেখে উহু, আহা করতে হবে না, ভাবতে ভালই লাগছে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×