somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়াত মাহবুব মতিন স্মরণে ...

১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমরা কয়েকজন ব্লগার ছবির হাটে জড়ো হয়ে ছিলাম আমাদেরই সদ্য প্রয়াত এক সহ-ব্লগারকে স্মরণ করার জন্য।

মাহবুব মতিন তার সাংবাদিকতা জীবনের বাইরে বেশ কিছু সংগঠন তৈরী করেছিলেন নিজ হাতে। তারমধ্যে একটি ছিল "ছোটরাই"। নিজেই ছোটদের জন্য রচনা করেছিলেন নাটক। পরিচালক নিজেই। দেশের মধ্যে মঞ্চস্থ হয়েছিলো, হয়েছিল দেশের বাইরে ভারতে। প্ল্যান ছিলো অষ্ট্রিয়ায় মঞ্চায়নের। ছোট একটা ওয়েব সাইট ও আছে এই সংগঠনের। এখন সবই স্মৃতি।

মাহবুব মতিনের সহকমীরাই এখন এইসব সংগঠনের দায়িত্ব নিতে আগ্রহী তাদের প্রিয় সহকর্মীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নেয়ার জন্য। আর এতেই হয়তো মাহবুব মতিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

আমরা যারা ব্লগার তারা কি করতে পারি ? গতকাল সেই ছোট অথচ আন্তরিক স্মরণ সভায় আমরা সেটা নিয়েই আলোচনা করেছি। ব্লগের অনেকেই এখন সন্তানের পিতা কিংবা মাতা। কেউবা অদূর ভবিষ্যতে হতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আমাদের সন্তানদের উপযোগী ওয়েব সাইট নাই বললেই চলে। আর যাও বা দু'একটা আছে প্রচারের অভাবে সেগুলিও কাংখিত ইউজারদের কাছে পৌছাতে পারছে না। কৌশিক এপর্যায়ে বিডিনিউজ ২৪ এর কিডজ এর কথা বলেন। অত্যন্ত চমৎকার এই সাইটির খবর আমরা কেউ আসলে জানি না। লীনা দিলরুবার ভাষায় এইসব না জানা আর না থাকার কারণে আমাদের সন্তানরা হয়ে যাচ্ছে কম্পিউটার গেম নির্ভর আর ফেইসবুকড।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাহবুব মতিনের সহকর্মীদের সাথে আলাপ করে তার এই ছোটরাই ওয়েব সাইটির উন্নয়নের কাজটি করতে পারি। এরজন্য কনটেন্ট তেরী, এর পরিচালনা আর রক্ষণাবেক্ষনের কাজটি করতে পারে বাচ্চাদের ব্যাপারে কাজ করতে আগ্রহী ডেডিকেটেড কিছু ব্লগার। তার সহকর্মীদের সাথে কথা বলে হয়তো সহসাই শুরু হয়ে যাবে এই কাজ।

গতকালের স্মরণ সভায় চ্যানেল আই থেকে এসেছিলেন পান্থ রহমান। আর ব্লগারদের মধ্যে উপস্থিত ছিলেন লীনা দিলরুবা, কৌশিক, অন্যমনস্ক শরৎ, আবদূল্লাহ আর মনসুর, রাতমজুর, বৃত্তবন্দী, আবু সালেহ, একরামূল হক শামিম, মোজাম্মেল প্রধান, আরিফ হোসেন তুহিন (দন্ডিত), বাকি বিল্লাহ এবং ক্যামেরাম্যান। ছোটরাই সংগঠনের পক্ষ তেকে একটি ব্যানারের ব্যবস্থা করা হয়। সবশেষে সবাই দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।

{আমি রাত ১২টার চ্যানেল আই এর সংবাদ দেখেছি সেখানে বলা হয়েছে মাহবুব মতিনের গড়া ছোটরাই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা}

ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
কিডজ
গতকাল আমরা কয়েকজন ব্লগার ছবির হাটে জড়ো হয়ে ছিলাম আমাদেরই সদ্য প্রয়াত এক সহ-ব্লগারকে স্মরণ করার জন্য।

মাহবুব মতিন তার সাংবাদিকতা জীবনের বাইরে বেশ কিছু সংগঠন তৈরী করেছিলেন নিজ হাতে। তারমধ্যে একটি ছিল "ছোটরাই"। নিজেই ছোটদের জন্য রচনা করেছিলেন নাটক। পরিচালক নিজেই। দেশের মধ্যে মঞ্চস্থ হয়েছিলো, প্ল্যান ছিলো দেশের বাইরে মঞ্চায়নের। ছোট একটা ওয়েব সাইট ও আছে এই সংগঠনের। এখন সবই স্মৃতি।

মাহবুব মতিনের সহকমীরাই এখন এইসব সংগঠনের দায়িত্ব নিতে আগ্রহী তাদের প্রিয় সহকর্মীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নেয়ার জন্য। আর এতেই হয়তো মাহবুব মতিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

আমরা যারা ব্লগার তারা কি করতে পারি ? গতকাল সেই ছোট অথচ আন্তরিক স্মরণ সভায় আমরা সেটা নিয়েই আলোচনা করেছি। ব্লগের অনেকেই এখন সন্তানের পিতা কিংবা মাতা। কেউবা অদূর ভবিষ্যতে হতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আমাদের সন্তানদের উপযোগী ওয়েব সাইট নাই বললেই চলে। আর যাও বা দু'একটা আছে প্রচারের অভাবে সেগুলিও কাংখিত ইউজারদের কাছে পৌছাতে পারছে না। কৌশিক এপর্যায়ে বিডিনিউজ ২৪ এর কিডজ এর কথা বলেন। অত্যন্ত চমৎকার এই সাইটির খবর আমরা কেউ আসলে জানি না। লীনা দিলরুবার ভাষায় এইসব না জানা আর না থাকার কারণে আমাদের সন্তানরা হয়ে যাচ্ছে কম্পিউটার গেম নির্ভর আর ফেইসবুকড।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাহবুব মতিনের সহকর্মীদের সাথে আলাপ করে তার এই ছোটরাই ওয়েব সাইটির উন্নয়নের কাজটি করতে পারি। এরজন্য কনটেন্ট তেরী, এর পরিচালনা আর রক্ষণাবেক্ষনের কাজটি করতে পারে বাচ্চাদের ব্যাপারে কাজ করতে আগ্রহী ডেডিকেটেড কিছু ব্লগার। তার সহকর্মীদের সাথে কথা বলে হয়তো সহসাই শুরু হয়ে যাবে এই কাজ।

গতকালের স্মরণ সভায় চ্যানেল আই থেকে এসেছিলেন পান্থ রহমান। আর ব্লগারদের মধ্যে উপস্থিত ছিলেন লীনা দিলরুবা, কৌশিক, অন্যমনস্ক শরৎ, আবদূল্লাহ আর মনসুর, রাতমজুর, বৃত্তবন্দী, আবু সালেহ, একরামূল হক শামিম, মোজাম্মেল প্রধান, আরিফ হোসেন তুহিন (দন্ডিত), বাকি বিল্লাহ এবং ক্যামেরাম্যান। ছোটরাই সংগঠনের পক্ষ তেকে একটি ব্যানারের ব্যবস্থা করা হয়। সবশেষে সবাই দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।

{আমি রাত ১২টার চ্যানেল আই এর সংবাদ দেখেছি সেখানে বলা হয়েছে মাহবুব মতিনের গড়া ছোটরাই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা}

ছোটরাই এর ওয়েব সাইট
ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
কিডজ
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×