somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি সুন্নত দিলে হয় মুসলমান

১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেউড়িয়ায় লালনের ১১৮তম মৃত্যুবার্ষিকীপালন আর জিয়া বিমান বন্দর এলাকা থেকে লালনের ভাস্কর্য অপসারণের স্মৃতি যখন ধুয়েমুছে সাফ হয়ে যাবে, তখনও, বেঁচে থাকবেন লালন তাঁর মানবতাবাদী গানের বাণীতে ও সুরে। বাংলাদেশের মন হাজার সুফি-সাধক-বাউলের পরধর্ম ও পরমত সহিষ্ণুতায় রচিত। ধর্মান্ধরা তো নয়ই, মৃণাল হকও বাউল বোঝেন কিনা সন্দেহ। তিনি বোঝেন অর্থ। সব সরকারের সঙ্গেই কীভাবে-কীভাবে লাইনঘাট করে যেনতেন শিল্পকর্ম গছিয়ে দিয়ে উচ্চহারের সম্মানী হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে তার মতো বাণিজ্যিক শিল্পী দেশে আর দ্বিতীয়টি নেই। এবার অবশ্য তিনি নিজেই স্পন্সর জোগাড় করেছিলেন। কিন্তু স্পন্সর জোগাড়ই শেষ কথা নয়। কর্তৃপক্ষের অনুরোধে লালনকে বিকৃতভাবে ('বিমূর্ত') উপস্থাপন করার কথা তিনি নিজেই স্বীকার করেছেন। যদিও ধর্মব্যবসায়ীদের কারণে শেষরক্ষা হল না। একজন শিল্প-ব্যবসায়ী আর ধর্মব্যবসায়ীদের এ সংঘাতের অনেক ঊর্ধে লালন। আর ব্যবসা আছে যেখানে, 'প্রথম আলো'ও সেখানে। দেখেশুনে এ কথাও ভেবেছি। তারপর, ভাবাভাবি বাদ দিয়ে, লালনের গানের বাণীতে ডুব দিয়েছি :

সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন ভাবে জেতের কি রূপ দেখ্লাম না এই নজরে।
কেউ মালা কেউ তজবি গলায়
তাইতে ত জাত ভিন্ন বলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কাররে।

যদি সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামন চিনি পৈতা প্রমাণ
বামনী চিনি কিসে রে?

জগৎ বেড়ে জেতের কথা
লোকে গৌরব করে যথাতথা
লালন সে জেতের ফাতা
ডুবায়েছে সাত বাজারে।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×