
ভালো করে লক্ষ্য করো আমাদের সম্পর্ক সম্পূর্ণ বায়বীয় অথবা যাকে আমরা সম্পর্ক বলে ভাবছি নিরবিচ্ছিন্ন ভ্রান্তি দিয়ে ঘেরা তার অস্তিত্ব অথবা আমাদের সম্পর্কের ধারণাগুলো ধূসর আদিম জীর্ণ ভুলের মতো অথবা সারাজীবন সম্পর্ক সম্বন্ধে মিথ্যে শেখানো হয়েছে আমাদের অথবা অবাস্তব সম্পর্কের পাঠ আমাদের সামনে তুলে ধরেছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার আর্থসামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অথবা সম্পর্কের কুহক কেবলমাত্র সামজিক প্রয়োজনে সৃষ্টি করেছি আমরা অথবা সম্পর্ক বিষয়ক জ্ঞানের অভাব আমরা ঢেকে রেখেছি আজন্মলালিত আত্মকেন্দ্রিক ঠুনকো ভাবমূর্তির নিরাপদ দূরত্বে অথবা সম্পর্কবোধ সংক্রান্ত আমাদের যাবতীয় ব্যর্থতাকে লুকিয়ে রেখেছি সভয়ে সচেতন প্রয়াসে অথবা আমরা ভান করছি সম্পর্কের বিষয়টি বেশ পরিষ্কার আমাদের কাছে অথবা আমরা নিশ্চিতভাবেই জানিনা সম্পর্ক আসলে কী অথবা সম্পর্ক শব্দটি উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের ব্যাক্তিস্বার্থ চরিতার্থে প্রবৃত্ত অথবা শ্রেনীর দায় আমরা সুকৌশলে মোচন করছি তথাকথিত সম্পর্কের অন্তরালে অথবা সম্পর্ক সংক্রান্ত একটা কাল্পনিক বোধ আঁকড়ে ধরে আমরা চেষ্টা করছি জীবনের অর্থহীনতা অসাড়তা আড়াল করতে অথবা আমাদের অন্তহীন বিহ্বলতা গোপন করতে প্রতিমুহূর্তে আমরা তৈরি করছি নানাবিধ সম্পর্কের নাটক অথবা সম্পর্কের অপ্রয়োজন লুকিয়ে রাখতে আমরা রচনা করছি সর্বদা সম্পর্কহীন অনিশ্চিত দর্শন অথবা যা নেই তাকে পুনর্বাসনের উচ্চাভিলাষে আমরা উপস্থাপন করছি সম্পর্ক নামের কতগুলো নিঃসম্পর্কীয় প্রপঞ্চ ভালো করে লক্ষ্য করো
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



