ঘুড়ি
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব জীবন এক অদৃশ্য সুতায় বাঁধা ঘুড়ি। ঘুড়ির গায়ে বাতাস লাগার মতো জীবনে সুখ-দুঃখের বাতাস লাগে। সুখের বাতাস লাগলে জীবন ঘুড়ি আকাশে তরতর করে উঠে যায়। সুতো খরচ হয়। আর দুঃখের বাতাসে ঘুড়ি ওড়ে নীচ দিয়ে। গাছের সাথে ধাক্কা খায়। আহত হয়। তারপর আবারো বাতাসের টানে অজানায় ছুট দেয়।
ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতার মতোই জীবনে জীবন যোগ হয়। আবার হারিয়েও যায় দূর আকাশে। কিছু ঘুড়ি গাছে আটকা পড়ে।সেখানেই তার সমাপ্তি। আবার কিছু ঘুড়ি, ঝড়ে পড়ে হারিয়ে যায়।
একসময় ঘুড়ির সুতায় টান পড়ে। সুতো নাজুক হয়ে যায়। তখনই ভোকাট্টা ! দুনিয়ার মায়া ছেড়ে জীবন ঘুড়ি অসীমের পথে ধাবিত হয়। এভাবেই পরিসমাপ্তি ঘটে একটি ঘুড়ির, একটি জীবনের !
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন