খালেদা জিয়া ক্ষমতায় না থাকায় ফালুকে জেলে নিয়ে গেছে, এটা খালেদা জিয়ার জন্য সমস্যা; খালেদা জিয়া ক্ষমতায় না থাকায়, যথাসম্ভব কোকোর অকাল মৃত্যু হয়েছে; কোকোর জগতে একজন মানুষ ছিল, খালেদা জিয়া; খালেদা জিয়া যখন ঘর ফেলে অফিসে থাকার শুরু করেছে, কোকো মানসিকভাবে ভেংগে পড়েছিল; সে বুঝতে পেরেছিল যে, তার মা ভয়ংকর কোন সমস্যায়, তার জন্য কেহ থাকছে না। সিসটেম ঠিক থাকলে, ফালু বিলিওনিয়ার হতে পারতো না, সাধারণ ব্যবসায়ী হয়ে হয়তো সুখী জীবন যাপন করতো। খালেদা জিয়া শতকোটী টাকা খরচ করে ফালুকে এমপি বানায়েছিল, সেজন্য সে আজকে অনেকের চক্ষুশুল। ফালুর এমপি হওয়ার কোন গুণ ছিল, কোন দরকার ছিল? ফালুকে বিলিওনিয়ার বানাতে গিয়ে কত বিলিয়ন ডলার সেক্রেটারীরা চুরি করেছে, কত লোকের সম্ভাব্য চাকুরী ও ব্যবসাকে ধ্বংস করেছে খালেদা জিয়ার লোকেরা? কোকোকে সিমেনস'এর ঘুষ নেয়ার জন্য কত ব্যবসাকে তাদের আসল ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা খুঁজতে হয়েছে? তাতে কত ধরনের অর্থনৈতিক ব্যালেন্স নস্ট হয়েছে? বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়া টাকার কত অংশ তারেক দখল করেছে? আজকে তারেককে ফিরায়ে আনতে খালেদা জিয়ার লোকেরা পেট্রোল বোমা মারছে?
অপসৃস্টি ফালুর বিলিওন ঠিক রাখতে হলে, মাফিয়া তারেককে দেশে আনতে হলে খালেদা জিয়াকে ক্ষমতায় থাকতে হবে; সেজন্যই এত বোমা, এত চেস্টা, এত অবরোধ!
শেখ হাসিনও একই সমস্যার ফল; তবে, শেখ হাসিনার ক্ষমতায় জোর করে থাকার ব্যাপারে সিস্টেমের অবদান আছে: শেখ হাসিনা ক্ষমতার বাইরে গেলে, জর্জমিয়া কি আবার গ্রেনেড ছাড়বে না? আবার পুরোদেশে একযোগে বোমা ফাটাবে না?
শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়ে জয়ের কি হবে, শেখ সেলিমের কি হবে? শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে তারেক দেশে আসবে, কিন্তু আমাদের আইটি সায়েনটিস্টকে কি আবার আমেরিকা ফেরত যেতে হবে না?
শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে, প্রাইমারী স্কুলের শিক্ষক হতে কি ৬/৭ লাখ টাকার ঘুষ উঠে যাবে? এখ পুলিশ অফিসার বদলী হতে ১০/১৫ লাখ টাকার লেনদেন হয়, তাকি বদলে যাবে? আপনার প্রাইভেট ইউনিভারসিটির ফি কি কমে যাবে?
শেখ হাসিনা ও খালেদা জিয়া সমস্যা নয়; সমস্যা হচ্ছে জেনারেল জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আমাদের ব্যুরোক্রেটেরা মিলে যে সিস্টেম চালু করেছে, সেই সিস্টেম; সেই সিস্টেমেই বোমা, হরতাল, অবরোধ সৃস্টি করছে; সেই সিস্টেম তারেককে লন্ডান পাঠায়েছে, সেই সিস্টেম কোকোর জন্য বিপদ এনেছিল, সেই সিসটেম ফালুকে বিলিওনিয়ার বানায়েছে, সেই সিস্টেম জয়কে আমেরিকা থেকে এনে আইটি সায়েনটিস্ট বানায়েছে।
আমাদেরকে একটা সিস্টেম বানাতে হবে, যেখানে ফালু বিলিওনিয়ার হবে না; মফিজ বউ রেখে সৌদী যাবে না, আমাদের মেয়েদের সৌদী গিয়া সেক্স কর্মী হতে হবে না; আমাদের সম্পদ আছে, আমরা ঠিক মতো চলতে পারবো; দরকার তত্ব মতে চলা।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




