পুরো বাংগালী জাতি মনে করে যে, খালেদা জিয়া আর শেখ হাসিনা জাত শত্রু; হয়তো তাই; কিন্তু রাজনীতির বেলায় আলাদা, শেখ হাসিনা রাজনীতিতে খালেদা জিয়াকে সব সময় সহানুভুতির চোখে দেখেন, সব সময় চেস্টা করে আসছেন, খালেদা জিয়া যেন বিএনপি'র কন্ট্রোল না হারান। এই কয়দিন শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে হুশিয়ার করে দিচ্ছেন গ্রেফতারের কথা বলে; সময় দিচ্ছেন ভাবার জন্য; পরোয়ানা কিছুতেই থানা পর্যন্ত পৌঁচছে না এক সপ্তাহে!
শেখ হাসিনা গ্রেনেড আক্রমণকেও ব হন করে চলেছে হৃদয়ের মাঝে; কোন ব্যবস্হা নিচ্ছে না!
২০০১ সালে, জামাতীদের নিয়ে সরকার গঠন করার পর, জাতির বিরাট অংশ ক্ষোভে দু:খে ফেটে পড়েছিল; শেখ হাসিনাও প্রথমে ভয়ানকভাবে আহত হয়েছিলেন; কিন্তু পরে শেখ হাসিনা এ ব্যাপার নিয়ে খালেদা জিয়ার উপর চাপ সৃস্টি করেনি।
২০১৩ সালে, খালেদা জিয়া যেভাবে জামাত-শিবিরের তান্ডবে সাহায্য করেছে, খালেদা জিয়াকে সহজেই রাজনীতি থেকে সরাতে পারতেন শেখ হাসিনা; পুরো আওয়ামী লীগ প্রস্তুত ছিলো; শেখ হাসিনা কিছুই করতে দেয়নি; হাজার ভয় দেখায়েছে, কিন্তু কিছুই করেনি; ২০১৩ সালের তান্ডবের বিচারও চাওয়া হয়নি।
এবার যা ঘটছে, তা জাতির আগামী বছরগুলোকে অনিশ্চিত করে দিচ্ছে; মানুষ মরছে মাছির মত, সম্পদ পুড়ছে প্রতিদিন; এখন সামান্য ধাক্কা দিলেই খালেদা জিয়া রাজনীতির বাইরে থাকবে, এবং জেলখানা ছাড়া কোন যায়গায় স্হান হবে না; কিন্তু শেখ হাসিনা এখনো খালেদা জিয়াকে ভয় দেখায়ে নিরস্ত করার চেস্টা করছে। মার্চের ৪ তারিখেই খালেদা জিয়ার গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল একশত ভাগ, শেখ হাসিনা এখনো সুযোগ দিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




